১ টাকার নোটকে রূপান্তর অযোগ্য মুদ্রা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: ১ টাকার নোটের পরিবর্তে সরকারের কাছ থেকে কোনো বৈদেশিক মুদ্রা, সোনা বা রূপা পাওয়া যায় না বলে একে রূপান্তর অযোগ্য মুদ্রা বলা হয়। যে কাগুজি নোটের পরিবর্তে চাহিবা মাত্র সরকার সমমূল্যের দেশীয় মুদ্রা দিতে বাধ্য থাকে তা রূপান্তরযোগ্য, আর যার বিপরীতে কিছু পাওয়া যায় না তা রূপান্তর অযোগ্য। বাংলাদেশে ১ টাকা ও ২ টাকার নোটের বিপরীতে সরকারের কাছ থেকে কোনো বৈদেশিক মুদ্রা বা মূল্যবান ধাতু পাওয়া যায় না। এ কারণেই ১ টাকার নোটকে রূপান্তর অযোগ্য মুদ্রা হিসেবে বিবেচনা করা হয়।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
১ টাকার নোটকে রূপান্তর অযোগ্য মুদ্রা বলা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর