কেন্দ্রীয় ব্যাংক কেন ঋণ নিয়ন্ত্রণ করে?
উত্তর: অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন রোধ করে দামস্তর ও অর্থের মূল্য স্থিতিশীল রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে ঋণের স্বল্পতা ও আধিক্য উভয়ই ক্ষতিকর। ঋণের আধিক্যের কারণে দেশে মুদ্রাস্ফীতি ঘটে, আবার ঋণের স্বল্পতার কারণে দেশে মুদ্রা সংকোচন দেখা দেয়। এসব আর্থিক অসুবিধা যেন দেখা না দেয় এবং অর্থনীতির স্থিতিশীলতা যেন বজায় থাকে, মূলত সেজন্যেই কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণ করে থাকে।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
কেন্দ্রীয় ব্যাংক কেন ঋণ নিয়ন্ত্রণ করে?
উত্তর