অর্থ কীভাবে স্থগিত লেনদেনের বাহন হিসেবে কাজ করে?
উত্তর: ভবিষ্যৎ দেনা-পাওনার হিসাব-নিকাশ এবং ঋণ গ্রহণ ও পরিশোধের সহজ উপায় হিসেবে অর্থ স্থগিত লেনদেনের বাহন হিসেবে কাজ করে। স্থগিত লেনদেন বলতে মূলত ভবিষ্যতের দেনা-পাওনাকে নির্দেশ করে। বর্তমান সময়ে অধিকাংশ ব্যবসায়িক লেনদেন চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল প্রভৃতি ঋণপত্রের মাধ্যমে সম্পন্ন হয় এবং ব্যাংকে আমানত হিসেবে রক্ষিত নগদ অর্থের ভিত্তিতেই ব্যাংক এসব ঋণপত্র প্রচলন করে। অর্থের মাধ্যমে এভাবে ঋণ গ্রহণ ও তা পরিশোধ করা সুবিধাজনক বিধায় এটি স্থগিত লেনদেনের বাহন হিসেবে ব্যবহৃত হয়।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
অর্থ কীভাবে স্থগিত লেনদেনের বাহন হিসেবে কাজ করে?
উত্তর