শেয়ারFacebookWhatsApp

উদ্দীপক-১ এ কোন আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপক-১ এ বাংলাদেশ কৃষি ব্যাংককে নির্দেশ করা হয়েছে। কৃষিখাতের গতিশীলতা বৃদ্ধি, কৃষি স্বনির্ভরতা অর্জন এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর বাংলাদেশ কৃষি ব্যাংক অধ্যাদেশ ১৯৭৩ রাষ্ট্রপতির আদেশ বলে এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি ও কৃষির সাথে জড়িত খাতের উৎপাদন বৃদ্ধির জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে। কৃষকের ছোটোখাটো প্রয়োজন মেটানোর জন্য যেমন- সার, বীজ ক্রয়, জমি চাষ এবং ফসল কাটার ব্যয় নির্বাহের জন্য এ ব্যাংক সাধারণত ১৮ মাসের মধ্যে পরিশোধযোগ্য স্বল্পমেয়াদি ঋণ প্রদান করে থাকে। উদ্দীপক-১ এ বলা হয়েছে যে, কৃষক কালা মিয়া একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেন এবং ব্যাংকটি ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশবলে প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশে প্রতিষ্ঠা লাভ এবং কৃষকদের চাষাবাদের জন্য ঋণ প্রদানের বিষয়টি পুরাপুরি বাংলাদেশ কৃষি ব্যাংকের বৈশিষ্ট্য ও কার্যাবলি। এটি বাংলাদেশ কৃষি ব্যাংককেই নির্দেশ করছে।

SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল

উদ্দীপক-১ এ কোন আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

উদ্দীপক-১: কৃষক কালা মিয়া একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেন। ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশবলে এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। উদ্দীপক-২: সীমা এক আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত, যা জনগণের অর্থ জমা রাখে এবং ঋণ প্রদান করে আর্থিক মুনাফা অর্জন করে।

Mymensingh · 2026

উত্তর

যে মুদ্রা গলানোর মাধ্যমে ধাতু হিসেবে বিক্রি করলে দৃশ্যমান মূল্যের সমপরিমাণ মূল্য পাওয়া যায়, তাকে প্রামাণিক মুদ্রা বলে।

উত্তর

ভবিষ্যৎ দেনা-পাওনার হিসাব-নিকাশ এবং ঋণ গ্রহণ ও পরিশোধের সহজ উপায় হিসেবে অর্থ স্থগিত লেনদেনের বাহন হিসেবে কাজ করে। স্থগিত লেনদেন বলতে মূলত ভবিষ্যতের দেনা-পাওনাকে নির্দেশ করে। বর্তমান সময়ে অধিকাংশ ব্যবসায়িক লেনদেন চেক, ব্যাংক ড্রাফট, বিনিময় বিল প্রভৃতি ঋণপত্রের মাধ্যমে সম্পন্ন হয় এবং ব্যাংকে আমানত হিসেবে রক্ষিত নগদ অর্থের ভিত্তিতেই ব্যাংক এসব ঋণপত্র প্রচলন করে। অর্থের মাধ্যমে এভাবে ঋণ গ্রহণ ও তা পরিশোধ করা সুবিধাজনক বিধায় এটি স্থগিত লেনদেনের বাহন হিসেবে ব্যবহৃত হয়।

উত্তর

উদ্দীপক-১ এ বাংলাদেশ কৃষি ব্যাংককে নির্দেশ করা হয়েছে। কৃষিখাতের গতিশীলতা বৃদ্ধি, কৃষি স্বনির্ভরতা অর্জন এবং সার্বিক কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর বাংলাদেশ কৃষি ব্যাংক অধ্যাদেশ ১৯৭৩ রাষ্ট্রপতির আদেশ বলে এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি ও কৃষির সাথে জড়িত খাতের উৎপাদন বৃদ্ধির জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে। কৃষকের ছোটোখাটো প্রয়োজন মেটানোর জন্য যেমন- সার, বীজ ক্রয়, জমি চাষ এবং ফসল কাটার ব্যয় নির্বাহের জন্য এ ব্যাংক সাধারণত ১৮ মাসের মধ্যে পরিশোধযোগ্য স্বল্পমেয়াদি ঋণ প্রদান করে থাকে। উদ্দীপক-১ এ বলা হয়েছে যে, কৃষক কালা মিয়া একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে চাষাবাদ করেন এবং ব্যাংকটি ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশবলে প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭৩ সালে রাষ্ট্রপতির আদেশে প্রতিষ্ঠা লাভ এবং কৃষকদের চাষাবাদের জন্য ঋণ প্রদানের বিষয়টি পুরাপুরি বাংলাদেশ কৃষি ব্যাংকের বৈশিষ্ট্য ও কার্যাবলি। এটি বাংলাদেশ কৃষি ব্যাংককেই নির্দেশ করছে।

উত্তর

উদ্দীপক-২ এ সীমার কর্মরত আর্থিক প্রতিষ্ঠানটি হলো বাণিজ্যিক ব্যাংক। আমি মনে করি, দেশের অর্থনৈতিক উন্নয়নে সীমার কর্মরত প্রতিষ্ঠান তথা বাণিজ্যিক ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিক্ষিপ্ত ও ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত সঞ্চয়কে আমানত হিসেবে গ্রহণ করে তা থেকে ব্যাংকসমূহ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পকারখানা নির্মাণ ও সম্প্রসারণে ঋণ সহায়তা দান করে থাকে। শিল্পের কাঁচামাল এবং উন্নতমানের যন্ত্রপাতি ক্রয় করতে বাণিজ্যিক ব্যাংক সহজ শর্তে পর্যাপ্ত ঋণ প্রদান করে। এছাড়া, কৃষি উন্নয়নের জন্য ব্যাংকটি বিভিন্ন মেয়াদি ঋণ প্রদান কর্মসূচি পরিচালনা করে। নতুন নতুন কোম্পানির শেয়ার কিনে দেশে কলকারখানা গড়তে সহায়তা করে। বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিগত জামানতের বিপরীতে ঋণ প্রদানের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করে। উদ্দীপক-২ এ উল্লেখ করা হয়েছে, সীমা এমন এক আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত যা জনগণের অর্থ জমা রাখে এবং ঋণ প্রদান করে আর্থিক মুনাফা অর্জন করে। আমানত গ্রহণ ও ঋণ দিয়ে মুনাফা অর্জন করা হলো বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্য ও বৈশিষ্ট্য। পরিশেষে বলা যায়, মূলধন গঠন, শিল্পায়ন, ব্যবসায়-বাণিজ্যের প্রসার ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সত্যিই অবিচ্ছেদ্য ও অপরিসীম ভূমিকা পালন করে।
SSCঅর্থনীতিঅধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের ভূমিকা ব্যাখ্যা করো।

সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিকাশঘর বলতে কী বোঝায়?

নিকাশঘর বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নোট ও মুদ্রা প্রচলন বলতে কী বোঝায়?

নোট ও মুদ্রা প্রচলন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর কেন বলা হয়?

কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর কেন বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গ্রামীণ ব্যাংক দরিদ্রদের ব্যাংক- ব্যাখ্যা করো।

গ্রামীণ ব্যাংক দরিদ্রদের ব্যাংক- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিহিত অর্থ কী?

বিহিত অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রামীণ ব্যাংকের দুটি কাজ ব্যাখ্যা করো।

গ্রামীণ ব্যাংকের দুটি কাজ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে?

বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিহিত অর্থ বলতে কী বোঝায়?

বিহিত অর্থ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ ব্যাংক কীভাবে কাজ করে?

মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ ব্যাংক কীভাবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?

কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অসীম বিহিত মুদ্রা বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখো।

অসীম বিহিত মুদ্রা বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপক-১ এ কোন আর্থিক প্রতিষ্ঠানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো। | Prosthuti