শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকে বর্ণিত ২য় আর্থিক প্রতিষ্ঠানটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে।"- বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে বর্ণিত ২য় আর্থিক প্রতিষ্ঠানটি হলো গ্রামীণ ব্যাংক। আর গ্রামীণ ব্যাংক সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে- প্রশ্নোক্ত এ উক্তিটি যথার্থ। গ্রামীণ ব্যাংক গ্রামের ভূমিহীন দরিদ্র কৃষকদেরকে সহজশর্তে ও জামানত ছাড়া ঋণ প্রদান করে। কৃষি খাতের উন্নয়নের জন্য এ ব্যাংক শাকসবজি চাষ, গাভি পালন, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন ও জমি চাষাবাদ ইত্যাদি খাতে ঋণ প্রদান করে। এ ব্যাংক পর্যাপ্ত ঋণ প্রদান করায় কৃষককে গ্রাম্য মহাজনদের কাছ থেকে কঠিন শর্তে ও চড়া সুদে ঋণ নিতে হয় না। সুবিধাবঞ্চিত বেকার জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় সংঘবদ্ধ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে পরিচালিত ব্যাংক হলো গ্রামীণ ব্যাংক। এ ব্যাংক ভিক্ষুককে সুদবিহীন ঋণ প্রদান করে আত্মকর্মসংস্থানের সুযোগ প্রদান করে। নারীকে কর্মে উদ্বুদ্ধকরণ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ব্যাংক সহায়তা করে। দরিদ্র অসহায় নারীদের ঋণ হিসেবে পল্লিফোন প্রদান করা হয়। এর আয় থেকে ঋণ পরিশোধ করে নারীদের পুনর্বাসনের চেষ্টা করা হয়। প্রতিবছর এর লভ্যাংশ থেকে দরিদ্র গ্রাহক মালিকদের ডিভিডেন্ডও প্রদান করা হয়। উদ্দীপকে শেফালী বেগম গাভি পালনের জন্য জামানত ছাড়া ঋণ গ্রহণ করে। তার এ. জামানতবিহীন ঋণ গ্রামীণ ব্যাংকের ঋণের সাথে সাদৃশ্যপূর্ণ। এ ঋণের মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে।

SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল

"উদ্দীপকে বর্ণিত ২য় আর্থিক প্রতিষ্ঠানটি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের…

উদ্দীপক

ভূমিহীন শেফালী বেগম একটি গাভি কিনতে চান। তাই তিনি ঋণের জন্য একটি আর্থিক প্রতিষ্ঠানে যান। কিন্তু প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন যে, তারা আমানত ছাড়া কোনো ঋণ প্রদান করেন না। তিনি তাকে অন্য একটি প্রতিষ্ঠানে যাওয়ার পরামর্শ দেন। যেটি কোনো জামানত ছাড়াই ঋণ প্রদান করে থাকে। সেখান থেকে তিনি বিনা জামানতে ঋণ গ্রহণ করে একটি গাভি ক্রয় করেন। যার ফলে তার আয়ের ব্যবস্থা হয়।

Comilla · 2025

উত্তর

যেসব মুদ্রা কাগজ দ্বারা তৈরি করা হয় তাকে কাগজি মুদ্রা বলা হয়।

উত্তর

বিভিন্ন ব্যাংক তাদের আর্থিক সংকট মেটাতে ঋণ সংগ্রহে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে বলে কেন্দ্রীয় ব্যাংককে সর্বশেষ ঋণদাতা বলা হয়। দেশে কর্মরত ব্যাংকগুলো কখনো আর্থিক সংকটের সম্মুখীন হয়ে অন্য কোনো উৎস থেকে ঋণ সংগ্রহ করতে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংকের সম্মুখীন হয়। তখন এ ব্যাংক প্রথম শ্রেণির বিনিময় বিল পুনঃবাট্টা করে কিংবা স্বল্পমেয়াদি ঋণপত্র জমা রেখে ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে। তাই কেন্দ্রীয় ব্যাংককে সর্বশেষ ঋণদাতা বলা হয়।

উত্তর

শেফালী বেগম প্রথম যে আর্থিক প্রতিষ্ঠানে গিয়েছিলেন তা একটি বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, যা ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আমানত হিসেবে অর্থ গ্রহণ করে এবং সেই আমানতের ভিত্তিতে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যবসায়িক উদ্যোগকে ঋণ প্রদান করে। এ ব্যাংকের মূল লক্ষ্য থাকে মুনাফা অর্জন করা। বাণিজ্যিক ব্যাংক আমানতকারীদের জমাকৃত টাকার বিপরীতে কম হারে সুদ প্রদান করে এবং ঋণগ্রহীতাদের নিকট থেকে তুলনামূলক বেশি হারে সুদ গ্রহণ করে। এ দুই সুদের পার্থক্য থেকেই ব্যাংক তাদের লাভ বা মুনাফা অর্জন করে। ফলে তারা সাধারণত জামানত, আর্থিক সক্ষমতা ও ঝুঁকি বিবেচনায় রেখে ঋণ প্রদান করে থাকে। উদ্দীপকে উল্লিখিত শেফালী বেগম যখন গাভি কেনার জন্য ঋণ নিতে প্রথমে যে ব্যাংকে যায় সে ব্যাংকটি জামানত ছাড়া ঋণ দিতে পারে না। এ বৈশিষ্ট্যটি বাণিজ্যিক ব্যাংকের সাধারণ নীতি ও কার্যপ্রক্রিয়াকে নির্দেশ করে। অতএব, শেফালী বেগম ঋণের জন্য প্রথম যে আর্থিক প্রতিষ্ঠানে গিয়েছিলেন, সেটি হলো একটি বাণিজ্যিক ব্যাংক।

উত্তর

উদ্দীপকে বর্ণিত ২য় আর্থিক প্রতিষ্ঠানটি হলো গ্রামীণ ব্যাংক। আর গ্রামীণ ব্যাংক সমাজের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে- প্রশ্নোক্ত এ উক্তিটি যথার্থ। গ্রামীণ ব্যাংক গ্রামের ভূমিহীন দরিদ্র কৃষকদেরকে সহজশর্তে ও জামানত ছাড়া ঋণ প্রদান করে। কৃষি খাতের উন্নয়নের জন্য এ ব্যাংক শাকসবজি চাষ, গাভি পালন, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন ও জমি চাষাবাদ ইত্যাদি খাতে ঋণ প্রদান করে। এ ব্যাংক পর্যাপ্ত ঋণ প্রদান করায় কৃষককে গ্রাম্য মহাজনদের কাছ থেকে কঠিন শর্তে ও চড়া সুদে ঋণ নিতে হয় না। সুবিধাবঞ্চিত বেকার জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় সংঘবদ্ধ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে পরিচালিত ব্যাংক হলো গ্রামীণ ব্যাংক। এ ব্যাংক ভিক্ষুককে সুদবিহীন ঋণ প্রদান করে আত্মকর্মসংস্থানের সুযোগ প্রদান করে। নারীকে কর্মে উদ্বুদ্ধকরণ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ব্যাংক সহায়তা করে। দরিদ্র অসহায় নারীদের ঋণ হিসেবে পল্লিফোন প্রদান করা হয়। এর আয় থেকে ঋণ পরিশোধ করে নারীদের পুনর্বাসনের চেষ্টা করা হয়। প্রতিবছর এর লভ্যাংশ থেকে দরিদ্র গ্রাহক মালিকদের ডিভিডেন্ডও প্রদান করা হয়। উদ্দীপকে শেফালী বেগম গাভি পালনের জন্য জামানত ছাড়া ঋণ গ্রহণ করে। তার এ. জামানতবিহীন ঋণ গ্রামীণ ব্যাংকের ঋণের সাথে সাদৃশ্যপূর্ণ। এ ঋণের মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকে বর্ণিত দ্বিতীয় আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে।
SSCঅর্থনীতিঅধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের ভূমিকা ব্যাখ্যা করো।

সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিকাশঘর বলতে কী বোঝায়?

নিকাশঘর বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নোট ও মুদ্রা প্রচলন বলতে কী বোঝায়?

নোট ও মুদ্রা প্রচলন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর কেন বলা হয়?

কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর কেন বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গ্রামীণ ব্যাংক দরিদ্রদের ব্যাংক- ব্যাখ্যা করো।

গ্রামীণ ব্যাংক দরিদ্রদের ব্যাংক- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিহিত অর্থ কী?

বিহিত অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রামীণ ব্যাংকের দুটি কাজ ব্যাখ্যা করো।

গ্রামীণ ব্যাংকের দুটি কাজ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে?

বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিহিত অর্থ বলতে কী বোঝায়?

বিহিত অর্থ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ ব্যাংক কীভাবে কাজ করে?

মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ ব্যাংক কীভাবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?

কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অসীম বিহিত মুদ্রা বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখো।

অসীম বিহিত মুদ্রা বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।