প্রতিষ্ঠান 'X [গণিত] -এর কার্যাবলি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'X [গণিত] প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি নিচে আলোচনা করা হলো- ১. নোট ও মুদ্রা প্রচলন: কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংকই নোট ও মুদ্রা প্রচলন করে। এ ব্যাংক দেশের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে নোট প্রচলন করে। ২. সরকারের ব্যাংক: কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব পাওনা সরকারের হিসাবে জমা করে এবং সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে অর্থ প্রদান করে। ৩. অন্যান্য ব্যাংকের ব্যাংক: কেন্দ্রীয় ব্যাংক দেশে নতুন ব্যাংক ও শাখা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করে। তার অধীন তালিকাভুক্ত ব্যাংকসমূহকে সঠিকভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করে। ৪. ঋণ নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা প্রয়োগ করে। ৫. বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ: বৈদেশিক লেনদেন ভারসাম্য আনয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে 'X [গণিত] প্রতিষ্ঠানটি জনগণকে ঋণ প্রদান করে না এবং এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান। যা কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য বহন করে। সুতরাং দেখা যায়, উদ্দীপকের 'X [গণিত] প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংক। যে ব্যাংক উল্লিখিত কার্যাবলি সম্পাদন করে।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
প্রতিষ্ঠান 'X -এর কার্যাবলি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর