সুমনের বন্ধুর প্রতিষ্ঠানটি অর্থনৈতিক উন্নয়নকে কীভাবে ত্বরান্বিত করে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে সুমনের বন্ধুর প্রতিষ্ঠানটি হলো বাণিজ্যিক ব্যাংক। দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সুমনের বন্ধুর প্রতিষ্ঠান তথা বাণিজ্যিক ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন' করে। যে ব্যাংক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ আমানত হিসেবে জমা রাখে এবং ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে তাদের চাহিদা অনুযায়ী ঋণ প্রদান করে, তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বাণিজ্যিক ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়কে আমানত হিসেবে সংগ্রহ করে। ব্যাংক সঞ্চিত অর্থ ব্যবসায় ও উৎপাদন ক্ষেত্রে ঋণ দিয়ে পুঁজি গঠনে সহায়তা করে। বাণিজ্যিক ব্যাংকসমূহ খাদ্য উৎপাদন বৃদ্ধি, উন্নত বীজ, সার, কীটনাশক ক্রয়, পানি সেচের জন্য গভীর ও অগভীর নলকূপ স্থাপন এবং কুটির শিল্প স্থাপনের জন্য বিভিন্ন মেয়াদি ঋণ প্রদান কর্মসূচি পরিচালনা করে। তাছাড়া, বিক্ষিপ্ত ও ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত সঞ্চয়কে আমানত হিসেবে গ্রহণ করে তা থেকে ব্যাংকসমূহ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পকারখানা নির্মাণ ও সম্প্রসারণে ঋণ সহায়তা দান করে থাকে। শিল্পের কাঁচামাল এবং উন্নতমানের যন্ত্রপাতি ক্রয় করতে বাণিজ্যিক ব্যাংক সহজ শর্তে পর্যাপ্ত ঋণ প্রদান করে। নতুন নতুন কোম্পানির শেয়ার কিনে দেশে কলকারখানা গড়তে সহায়তা করে। বাণিজ্যিক ব্যাংক দেশে কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করে, যেমন- রিকশা ও ভ্যান ক্রয়, মুদির দোকান খোলা ইত্যাদি ক্ষেত্রে ঋণ প্রদানের মাধ্যমে। উদ্দীপকে সুমনের বন্ধুর প্রতিষ্ঠান সম্পর্কে বলা হয়েছে, এটি জনগণের সঞ্চিত অর্থ জমা রাখে এবং এর বিপরীতে অতিরিক্ত অর্থ প্রদান করে। এটি মূলত আমানত গ্রহণ এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত বাণিজ্যিক ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য। পরিশেষে বলা যায়, জনগণের ক্ষুদ্র সঞ্চয়কে আমানত হিসেবে গ্রহণ করে এবং তা বিভিন্ন উৎপাদনশীল, শিল্প ও ব্যবসায় ক্ষেত্রে ঋণ হিসেবে প্রদান করে বাণিজ্যিক ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নকে ব্যাপকভাবে ত্বরান্বিত করে।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
সুমনের বন্ধুর প্রতিষ্ঠানটি অর্থনৈতিক উন্নয়নকে কীভাবে ত্বরান্বিত করে…
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর