অহনা যে টাকাগুলো রূপান্তর করতে পারল পাঠ্যবইয়ের আলোকে তার প্রকৃতি বিশ্লেষণ করো।
উত্তর: অহনা যে টাকাগুলো রূপান্তর করতে পারল সেগুলোকে মূলত রূপান্তরযোগ্য মুদ্রা বলে। যেসব মুদ্রা কাগজ দ্বারা তৈরি হয়, তাকে কাগজি মুদ্রা বা নোেট বলে। প্রায় সকল দেশেই কাগজি মুদ্রা বা নোট সরকারি নির্দেশে দেশের কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক পরিচালিত হয়। বাংলাদেশের কাগজি মুদ্রা হলো- ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট। কাগজি মুদ্রাকে দুইভাগে ভাগ করা যায়। যথা- (ক) রূপান্তরযোগ্য মুদ্রা ও (খ) রূপান্তর অযোগ্য মুদ্রা। রূপান্তরযোগ্য মুদ্রা বলতে বোঝায় যে কাগজি নোটের পরিবর্তে চাওয়ামাত্র সরকার সমমূল্যের দেশীয় মুদ্রা দিতে বাধ্য থাকে। বাংলাদেশে রূপান্তরযোগ্য নোট হলো- ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট। উদ্দীপকে অহনার মাটির ব্যাংকে জমা ১, ২, ৫, ১০ টাকার মধ্যে ৫ ও ১০ টাকার নোটগুলো রূপান্তরযোগ্য ছিল। তাই ব্যাংক কর্মকর্তা তার রূপান্তরযোগ্য টাকার সমপরিমাণ ডলার প্রদান করেছিল।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
অহনা যে টাকাগুলো রূপান্তর করতে পারল পাঠ্যবইয়ের আলোকে তার প্রকৃতি বি…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর