শেয়ারFacebookWhatsApp

আরমান সাহেবের প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে অবদান রাখছে? বিশ্লেষণ করো।

উত্তর: আরমান সাহেবের আর্থিক প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ব্যাংক। আর দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক ব্যাংকসমূহ খাদ্য উৎপাদন বৃদ্ধি, উন্নত বীজ, সার, কীটনাশক ক্রয়, পানি সেচের জন্য গভীর ও অগভীর নলকূপ স্থাপন এবং কুটিরশিল্প স্থাপনের জন্য বিভিন্ন মেয়াদি ঋণ প্রদান কর্মসূচি পরিচালনা করে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে দেশের কৃষক মাত্র ১০ টাকা জমা রেখে ব্যাংক হিসাব খোলার সুযোগ পাচ্ছে। এতে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের সকল কৃষকের ডাটা সংগ্রহ করা সম্ভব হচ্ছে। বাণিজ্যিক ব্যাংকসমূহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিক্ষিপ্ত ও ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত সঞ্চয়কে আমানত হিসেবে গ্রহণ করে। তা থেকে ব্যাংকসমূহ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পকারখানা নির্মাণ ও সম্প্রসারণে ঋণ সহায়তা দান করে থাকে। শিল্পের কাঁচামাল এবং উন্নতমানের যন্ত্রপাতি ক্রয় করতে বাণিজ্যিক ব্যাংক সহজ শর্তে পর্যাপ্ত ঋণ প্রদান করে। এছাড়া নতুন নতুন কোম্পানির শেয়ার কিনে দেশে কলকারখানা গড়তে সহায়তা করে। বাণিজ্যিক ব্যাংক দেশে কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করে। বর্তমানে এ দেশের বাণিজ্যিক - ব্যাংকগুলো রিকশা ও ভ্যান ক্রয়, মুদির দোকান খোলা, চাল-ডাল-গম ভাঙানোর মিল স্থাপন ইত্যাদি ক্ষেত্রে ব্যক্তিগত জামানতের বিপরীতে ঋণ প্রদান শুরু করেছে। এর ফলে অনেক লোকের কর্মসংস্থান সম্ভব হবে বলে আশা করা যায়। উদ্দীপকের আরমান সাহেবের প্রতিষ্ঠানটি জনগণের অর্থ জমা রাখে এবং ঋণ প্রদান করে অধিক মুনাফা অর্জন করে। অতএব, এটি বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ করে। পরিশেষে বলা যায়, উপরিউক্ত কার্যক্রম সম্পাদনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল

আরমান সাহেবের প্রতিষ্ঠানটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কীভাবে অবদান রাখ…

উদ্দীপক

রহমান সাহেব একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন, যা দেশের আর্থিক নীতি নির্ধারণ ও ঋণ নিয়ন্ত্রণ করতে পারলেও জনগণকে ঋণ প্রদান করতে পারে না। অন্যদিকে, আরমান সাহেব একই ধরনের প্রতিষ্ঠানে কাজ করলেও তা জনগণের অর্থ গচ্ছিত রাখে এবং ঋণ প্রদান করে অধিক মুনাফা অর্জন করে থাকে।

উত্তর

সরকার কর্তৃক প্রবর্তিত যে বস্তু মূল্যের পরিমাপক, দেনা-পাওনা মেটানোর উপায়, সঞ্চয়ের বাহন এবং ঋণের ভিত্তি হিসেবে স্বীকৃত তাকে অর্থ বলে।

উত্তর

নিকাশ ঘর হলো কেন্দ্রীয় ব্যাংকের একটি কার্যক্রম, যেখানে বাণিজ্যিক ব্যাংকসমূহের দেনা-পাওনায় হিসাবের নিষ্পত্তি করা হয়। দৈনন্দিন ব্যবসায় বাণিজ্য ও লেনদেনের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে চেক, ব্যাংক ড্রাফট ও পে-অর্ডার আদান-প্রদান হয়। ফলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে পাওনাদার বা দেনাদার হয়। বাণিজ্যিক ব্যাংকসমূহের যে অর্থ বা তহবিল কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকে তা থেকে এরকম দেনা-পাওনার নিষ্পত্তি করে। এভাবে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহের নিকাশঘর হিসেবে দায়িত্ব পালন করে।

উত্তর

উদ্দীপকের রহমান সাহেবের প্রতিষ্ঠানটির ধরন হলো 'কেন্দ্রীয় ব্যাংক। নিচে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি ব্যাখ্যা করা হলো- ১. নোট ও মুদ্রা প্রচলন: কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংকই নোট ও মুদ্রা প্রচলন করে। এ ব্যাংক দেশের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে নোট প্রচলন করে। ২. সরকারের ব্যাংক: কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব পাওনা সরকারের হিসাবে জমা করে এবং সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে অর্থ প্রদান করে। ৩. অন্যান্য ব্যাংকের ব্যাংক: কেন্দ্রীয় ব্যাংক দেশে নতুন ব্যাংক ও শাখা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করে। তার অধীন তালিকাভুক্ত ব্যাংকসমূহকে সঠিকভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করে। ৪. ঋণ নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা প্রয়োগ করে। ৫. বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ: বৈদেশিক লেনদেন ভারসাম্য আনয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে রহমান সাহেবের প্রতিষ্ঠানটি দেশে মুদ্রা প্রচলন ও নিয়ন্ত্রণ করে থাকে, যা কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য বহন করে। সুতরাং দেখা যায়, উদ্দীপকের রহমান সাহেবের প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংক। যে ব্যাংক উল্লিখিত কার্যাবলি সম্পাদন করে।

উত্তর

আরমান সাহেবের আর্থিক প্রতিষ্ঠানটি বাণিজ্যিক ব্যাংক। আর দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্যিক ব্যাংকের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক ব্যাংকসমূহ খাদ্য উৎপাদন বৃদ্ধি, উন্নত বীজ, সার, কীটনাশক ক্রয়, পানি সেচের জন্য গভীর ও অগভীর নলকূপ স্থাপন এবং কুটিরশিল্প স্থাপনের জন্য বিভিন্ন মেয়াদি ঋণ প্রদান কর্মসূচি পরিচালনা করে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে দেশের কৃষক মাত্র ১০ টাকা জমা রেখে ব্যাংক হিসাব খোলার সুযোগ পাচ্ছে। এতে খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের সকল কৃষকের ডাটা সংগ্রহ করা সম্ভব হচ্ছে। বাণিজ্যিক ব্যাংকসমূহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিক্ষিপ্ত ও ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত সঞ্চয়কে আমানত হিসেবে গ্রহণ করে। তা থেকে ব্যাংকসমূহ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পকারখানা নির্মাণ ও সম্প্রসারণে ঋণ সহায়তা দান করে থাকে। শিল্পের কাঁচামাল এবং উন্নতমানের যন্ত্রপাতি ক্রয় করতে বাণিজ্যিক ব্যাংক সহজ শর্তে পর্যাপ্ত ঋণ প্রদান করে। এছাড়া নতুন নতুন কোম্পানির শেয়ার কিনে দেশে কলকারখানা গড়তে সহায়তা করে। বাণিজ্যিক ব্যাংক দেশে কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করে। বর্তমানে এ দেশের বাণিজ্যিক - ব্যাংকগুলো রিকশা ও ভ্যান ক্রয়, মুদির দোকান খোলা, চাল-ডাল-গম ভাঙানোর মিল স্থাপন ইত্যাদি ক্ষেত্রে ব্যক্তিগত জামানতের বিপরীতে ঋণ প্রদান শুরু করেছে। এর ফলে অনেক লোকের কর্মসংস্থান সম্ভব হবে বলে আশা করা যায়। উদ্দীপকের আরমান সাহেবের প্রতিষ্ঠানটি জনগণের অর্থ জমা রাখে এবং ঋণ প্রদান করে অধিক মুনাফা অর্জন করে। অতএব, এটি বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ করে। পরিশেষে বলা যায়, উপরিউক্ত কার্যক্রম সম্পাদনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
SSCঅর্থনীতিঅধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের ভূমিকা ব্যাখ্যা করো।

সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিকাশঘর বলতে কী বোঝায়?

নিকাশঘর বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নোট ও মুদ্রা প্রচলন বলতে কী বোঝায়?

নোট ও মুদ্রা প্রচলন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর কেন বলা হয়?

কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর কেন বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গ্রামীণ ব্যাংক দরিদ্রদের ব্যাংক- ব্যাখ্যা করো।

গ্রামীণ ব্যাংক দরিদ্রদের ব্যাংক- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিহিত অর্থ কী?

বিহিত অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রামীণ ব্যাংকের দুটি কাজ ব্যাখ্যা করো।

গ্রামীণ ব্যাংকের দুটি কাজ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে?

বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিহিত অর্থ বলতে কী বোঝায়?

বিহিত অর্থ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ ব্যাংক কীভাবে কাজ করে?

মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ ব্যাংক কীভাবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?

কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অসীম বিহিত মুদ্রা বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখো।

অসীম বিহিত মুদ্রা বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।