নিকাশঘর বলতে কী বোঝায়?
উত্তর: নিকাশ ঘর হলো কেন্দ্রীয় ব্যাংকের একটি কার্যক্রম, যেখানে বাণিজ্যিক ব্যাংকসমূহের দেনা-পাওনায় হিসাবের নিষ্পত্তি করা হয়। দৈনন্দিন ব্যবসায় বাণিজ্য ও লেনদেনের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে চেক, ব্যাংক ড্রাফট ও পে-অর্ডার আদান-প্রদান হয়। ফলে এক ব্যাংক অন্য ব্যাংকের কাছে পাওনাদার বা দেনাদার হয়। বাণিজ্যিক ব্যাংকসমূহের যে অর্থ বা তহবিল কেন্দ্রীয় ব্যাংকে জমা থাকে তা থেকে এরকম দেনা-পাওনার নিষ্পত্তি করে। এভাবে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহের নিকাশঘর হিসেবে দায়িত্ব পালন করে।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
নিকাশঘর বলতে কী বোঝায়?
উত্তর