রহমান সাহেবের প্রতিষ্ঠানটির কার্যাবলি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রহমান সাহেবের প্রতিষ্ঠানটির ধরন হলো 'কেন্দ্রীয় ব্যাংক। নিচে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি ব্যাখ্যা করা হলো- ১. নোট ও মুদ্রা প্রচলন: কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংকই নোট ও মুদ্রা প্রচলন করে। এ ব্যাংক দেশের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে নোট প্রচলন করে। ২. সরকারের ব্যাংক: কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাত থেকে সরকারের রাজস্ব পাওনা সরকারের হিসাবে জমা করে এবং সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে অর্থ প্রদান করে। ৩. অন্যান্য ব্যাংকের ব্যাংক: কেন্দ্রীয় ব্যাংক দেশে নতুন ব্যাংক ও শাখা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করে। তার অধীন তালিকাভুক্ত ব্যাংকসমূহকে সঠিকভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করে। ৪. ঋণ নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা প্রয়োগ করে। ৫. বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ: বৈদেশিক লেনদেন ভারসাম্য আনয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে রহমান সাহেবের প্রতিষ্ঠানটি দেশে মুদ্রা প্রচলন ও নিয়ন্ত্রণ করে থাকে, যা কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য বহন করে। সুতরাং দেখা যায়, উদ্দীপকের রহমান সাহেবের প্রতিষ্ঠানটি কেন্দ্রীয় ব্যাংক। যে ব্যাংক উল্লিখিত কার্যাবলি সম্পাদন করে।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
রহমান সাহেবের প্রতিষ্ঠানটির কার্যাবলি ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর