রানু খাতুনের মতো নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে 'খ' নামক ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'খ' নামক ব্যাংকটি হলো গ্রামীণ ব্যাংক। রানু খাতুনের মতো নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে গ্রামীণ ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামের অতি স্বল্প জমির মালিক, ভূমিহীন এবং অন্যান্য অতি দরিদ্র নারী-পুরুষের মাঝে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এ ব্যাংক গ্রামের ভূমিহীন দরিদ্র কৃষকদেরকে সহজ শর্তে ও জামানত ছাড়া ঋণ প্রদান করে। কৃষি খাতের উন্নয়নের জন্য এ ব্যাংক শাকসবজি চাষ, গাভি পালন, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন ও জমি চাষাবাদ ইত্যাদি খাতে ঋণ প্রদান করে থাকে। সুবিধাবঞ্চিত বেকার জনগোষ্ঠীকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় সংঘবদ্ধ করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে এ ব্যাংক কাজ করে। বিশেষ করে, নারীকে কর্মে উদ্বুদ্ধকরণ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ব্যাংক প্রত্যক্ষভাবে সহায়তা করে এবং দরিদ্র অসহায় নারীদের পুনর্বাসনের চেষ্টা করে। উদ্দীপকে উল্লেখ আছে যে, রানু খাতুন গাভি পালনের মাধ্যমে নিজেকে আত্মনির্ভরশীল করার জন্য বিনা জামানতে 'খ' নামক ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেন। তার এই গাভি পালন এবং বিনা জামানতে ঋণ পাওয়ার বিষয়টি গ্রামীণ ব্যাংকের কার্যক্রমকে নির্দেশ করে। পরিশেষে বলা যায়, গ্রামীণ ব্যাংক দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের সহজ শর্তে ঋণ ও দিকনির্দেশনা দিয়ে তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তুলতে অসামান্য অবদান রাখছে।
SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল
রানু খাতুনের মতো নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে 'খ' না…
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর