শেয়ারFacebookWhatsApp

রমিজের 'ক' নামক প্রতিষ্ঠানটি কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে রমিজের 'ক' নামক প্রতিষ্ঠানটি হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান, যা ব্যাংকব্যবস্থার শীর্ষে অবস্থান করে সমগ্র ব্যাংকব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে কাজ করে। এটি সরকারের ব্যাংক হিসেবে সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড ও নীতি নির্ধারণে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে থাকে। অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে এ ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহকে সঠিকভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করে। এছাড়া, বৈদেশিক লেনদেনে ভারসাম্য আনয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে রমিজের 'ক' নামক আর্থিক প্রতিষ্ঠানটি সম্পর্কে বলা হয়েছে যে, এটি বিনিময় হার নির্ধারণ করে এবং সরকার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শদাতা হিসেবে কাজ করে। এ কার্যাবলিগুলো সম্পূর্ণভাবে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলির অন্তর্ভুক্ত। সুতরাং দেখা যায়, রমিজের প্রতিষ্ঠানটির ধরন হলো কেন্দ্রীয় ব্যাংক।

SSC অর্থনীতি অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা · সৃজনশীল

রমিজের 'ক' নামক প্রতিষ্ঠানটি কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান? ব্যাখ্যা …

উদ্দীপক

রমিজ 'ক' নামক আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন। তার ব্যাংকটি বিনিময় হার নির্ধারণ, সরকার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শদাতা হিসেবে কাজ করে। অপরদিকে, তার বন্ধু সুজন 'খ' নামক এমন একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন যেটি জনগণের অর্থ আমানত হিসেবে জমা রাখে, জনগণকে ঋণ প্রদান করে, দেশীয় ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা করে।

Comilla · 2026

উত্তর

যে আমানতের অর্থ একটি নির্দিষ্ট সময় মেয়াদে সাধারণত সপ্তাহে দুবার, ওঠানো যায় এবং যার ওপর ব্যাংক কিছু সুদ প্রদান করে, তাকে সঞ্চয়ী আমানত বলে।

উত্তর

বাণিজ্যিক ব্যাংক আমানতকারীকে তার জমাকৃত অর্থ চাওয়ামাত্র ফেরত দিতে বাধ্য থাকে বলে এই ব্যাংককে স্বল্পমেয়াদি ঋণের ব্যবসায়ী বলা হয়। বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এ ব্যাংক আমানতকারীর জমাকৃত অর্থের ওপর কম হারে সুদ দেয় এবং ঋণগ্রহীতাদের কাছ থেকে অপেক্ষাকৃত বেশি হারে সুদ আদায় করে। যেহেতু আমানতকারী তার জমাকৃত অর্থ যেকোনো সময় তুলে নেওয়ার অধিকার রাখে, তাই ব্যাংক ঝুঁকি না নিয়ে তার তহবিল থেকে মূলত স্বল্পকালের জন্যই ঋণ প্রদান করে থাকে।

উত্তর

উদ্দীপকে রমিজের 'ক' নামক প্রতিষ্ঠানটি হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটি প্রতিষ্ঠান, যা ব্যাংকব্যবস্থার শীর্ষে অবস্থান করে সমগ্র ব্যাংকব্যবস্থা নিয়ন্ত্রণ করে এবং মুদ্রাবাজারের অভিভাবক হিসেবে কাজ করে। এটি সরকারের ব্যাংক হিসেবে সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ড ও নীতি নির্ধারণে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিয়ে থাকে। অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে এ ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহকে সঠিকভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করে। এছাড়া, বৈদেশিক লেনদেনে ভারসাম্য আনয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে রমিজের 'ক' নামক আর্থিক প্রতিষ্ঠানটি সম্পর্কে বলা হয়েছে যে, এটি বিনিময় হার নির্ধারণ করে এবং সরকার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের পরামর্শদাতা হিসেবে কাজ করে। এ কার্যাবলিগুলো সম্পূর্ণভাবে কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলির অন্তর্ভুক্ত। সুতরাং দেখা যায়, রমিজের প্রতিষ্ঠানটির ধরন হলো কেন্দ্রীয় ব্যাংক।

উত্তর

উদ্দীপকে সুজনের 'খ' নামক আর্থিক প্রতিষ্ঠানটি হলো বাণিজ্যিক ব্যাংক। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সুজনের প্রতিষ্ঠান তথা বাণিজ্যিক ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের ব্যবসায় বাণিজ্যের সম্প্রসারণ এবং উন্নয়ন, কৃষি উন্নয়ন ও শিল্পায়নে অর্থসংস্থানের পাশাপাশি আত্মকর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ার একটি বড়ো অংশীদার বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিগত সঞ্চয়কে আমানত হিসেবে গ্রহণ করে তা থেকে ব্যাংকসমূহ ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্পকারখানা নির্মাণ ও সম্প্রসারণে ঋণ সহায়তা দান করে থাকে। শিল্পের কাঁচামাল এবং উন্নতমানের যন্ত্রপাতি ক্রয় করতে ব্যাংক সহজ শর্তে পর্যাপ্ত ঋণ প্রদান করে। এছাড়া ব্যাংকটি দেশীয় ও বৈদেশিক বাণিজ্যে সহায়তায় ব্যবসায়ীদের অর্থ জোগান দেওয়ার পাশাপাশি পরামর্শ দেয়, বিনিময় বিলে স্বীকৃতি প্রদান এবং আমদানি-রপ্তানিকারককে ঋণ প্রদানের মাধ্যমে বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি, বিভিন্ন খাতে ব্যক্তিগত জামানতের বিপরীতে ঋণ প্রদান করে দেশে কর্মসংস্থান সৃষ্টিতেও সহায়তা করে। উদ্দীপকে বলা হয়েছে, সুজনের 'খ' নামক আর্থিক প্রতিষ্ঠানটি জনগণের অর্থ আমানত হিসেবে জমা রাখে, ঋণ প্রদান করে এবং দেশীয় ও বৈদেশিক বাণিজ্যে সহায়তা করে। এগুলো মূলত মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলি। পরিশেষে বলা যায়, ব্যবসায় বাণিজ্য সম্প্রসারণ, শিল্পের মূলধন গঠন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক একটি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে সত্যিই অভাবনীয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSCঅর্থনীতিঅধ্যায়-৭ : অর্থ ও ব্যাংক ব্যবস্থা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের ভূমিকা ব্যাখ্যা করো।

সঞ্চয়ের বাহন হিসেবে অর্থের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিকাশঘর বলতে কী বোঝায়?

নিকাশঘর বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নোট ও মুদ্রা প্রচলন বলতে কী বোঝায়?

নোট ও মুদ্রা প্রচলন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর কেন বলা হয়?

কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর কেন বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গ্রামীণ ব্যাংক দরিদ্রদের ব্যাংক- ব্যাখ্যা করো।

গ্রামীণ ব্যাংক দরিদ্রদের ব্যাংক- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বিহিত অর্থ কী?

বিহিত অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.গ্রামীণ ব্যাংকের দুটি কাজ ব্যাখ্যা করো।

গ্রামীণ ব্যাংকের দুটি কাজ ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে?

বাণিজ্যিক ব্যাংক কয় ধরনের আমানত গ্রহণ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিহিত অর্থ বলতে কী বোঝায়?

বিহিত অর্থ বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ ব্যাংক কীভাবে কাজ করে?

মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ ব্যাংক কীভাবে কাজ করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?

কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অসীম বিহিত মুদ্রা বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখো।

অসীম বিহিত মুদ্রা বলতে কী বোঝায়? উদাহরণসহ লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

রমিজের 'ক' নামক প্রতিষ্ঠানটি কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান? ব্যাখ্যা … | Prosthuti