বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকের সম্পদের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকে উল্লিখিত পানিসম্পদের। গুরুত্ব অপরিসীম। পানি এমন একটি মৌলিক সম্পদ, যা প্রাণী ও উদ্ভিদের জীবনধারণের জন্য অপরিসীম। দেশের কৃষিজ বনজ, প্রাণিজ ও শক্তি সম্পদের অস্তিত্ব রক্ষা ও উন্নয়নের জন্য পানিসম্পদ প্রয়োজন। পানির জোগান কম বা বেশি হলে কৃষিকাজ ক্ষতিগ্রস্ত হয়। অভ্যন্তরীণ জলাশয় ও সমুদ্র এলাকায় রয়েছে মাছ ও অন্যান্য জলজ সম্পদ। নদীর স্রোত থেকে উৎপন্ন হয় পানি বিদ্যুৎ। বাংলাদেশে অসংখ্য নদ-নদী, খাল-বিল ও জলাশয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে এ দেশের যাতায়াতব্যবস্থা ও ব্যবসায় বাণিজ্য। নদনদীর পানি ও বৃষ্টিপাত দেশের আবহাওয়া ও পরিবেশের জন্য অনুকূল প্রভাব সৃষ্টি করে। তাই উপরিউক্ত আলোচনা থেকে এটাই প্রতীয়মান হয় যে, পানি সম্পদের উন্নয়ন ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের গতি বাড়বে।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্দীপকের সম্পদের গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর