উদ্দীপকে উল্লিখিত রওশনের মায়ের কাজের গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে রওশনের মায়ের কাজটি অ-অর্থনৈতিক কাজ। যে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তা জীবনধারণের জন্য ব্যয় করা যায় না তাকে অ-অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। এ. ধরনের কর্মকাণ্ড মানুষের অভাব পূরণ করলেও অর্থ উপার্জনে ভূমিকা রাখতে পারে না। যেমন- পিতামাতার সন্তান লালন-পালন, শখের বশে খেলাধুলা করা ইত্যাদি অ-অর্থনৈতিক কাজের উদাহরণ। এছাড়া যে সমস্ত কাজে সমাজে বিরূপ ফল বা সমাজ ক্ষতিগ্রস্ত হয় সে সমস্ত কাজ অর্থনৈতিক কাজ নয়। যেমন-সমাজবিরোধী কাজ। উদ্দীপকে রওশনের মা ঘরসংসার দেখাশুনা করে। তার কাজের মাধ্যমে কোনো অর্থ উপার্জন হয় না। তবে অর্থ উপার্জন না করলেও অ-অর্থনৈতিক কাজের গুরুত্ব রয়েছে। রওশনের মায়ের কাজের মাধ্যমে অর্থাৎ ঘর সংসারের কাজ দেখাশুনা করার ফলে রওশন ও তার বোন বাইরে অর্থ উপার্জনের সুযোগ পায়।তাছাড়া সংসারের কাজের জন্য যদি বাইরের লোক রাখা হতো তবে তাকে অর্থ প্রদান করতে হতো। সুতরাং বলা যায়, রওশনের মায়ের কাজের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রওশনের মায়ের কাজের গুরুত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর