শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত রওশন ও তার বোনের কাজের ধরন ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে রওশন ও তার বোনের কাজ অর্থনৈতিক কাজ। মানুষ জীবিকা নির্বাহের জন্য যে কার্যাবলি করে থাকে তাকে অর্থনৈতিক কার্যাবলি বলা হয়। অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবনধারণের জন্য তা ব্যয় করে। যেমন-শ্রমিকরা 'কলকারখানায় কাজ করে, কৃষকরা জমিতে কাজ করে, ডাক্তার রোগীদের চিকিৎসা করে, শিল্পপতিরা শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করে-এগুলো হলো অর্থনৈতিক কাজ। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রেরণা হলো দ্রব্যসামগ্রীর অভাব পূরণ করা। উদ্দীপকে রওশন বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করে এবং তার বোন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে, যা অর্থনৈতিক কার্যাবলিকে নির্দেশ করে। যেহেতু উদ্দীপকের রওশন ও তার বোন কাজ করার মাধ্যমে অর্থ উপার্জন করে, সেহেতু তাদের কাজকে অর্থনৈতিক কাজ বলা হয়।

SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত রওশন ও তার বোনের কাজের ধরন ব্যাখ্যা কর।

উদ্দীপক

রওশন একটি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করেন। তার বোন একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার মা ঘর-সংসারের কাজ করেন। তারা প্রত্যেকে যার যার অবস্থান থেকে নিজেদের দায়িত্ব পালন করেন।

উত্তর

ক্রেতার একটি নির্দিষ্ট দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, আর্থিক সামর্থ্য এবং নির্দিষ্ট দামে দ্রব্যটি ক্রয়ের ইচ্ছা থাকলে তাকে চাহিদা বলে।

উত্তর

কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্য একটিকে ত্যাগ করতে হয়। এ ত্যাগকৃত পরিমাণই হলো অন্য দ্রব্যটির সুযোগ ব্যয়। মানুষের অভাব অসীম। কিন্তু সেই অভাব পূরণের সম্পদ সীমিত। এ সীমিত সম্পদ থেকে অসীম অভাব পূরণের ক্ষেত্রে মানুষকে নির্বাচন করতে হয়। এখান থেকেই সুযোগ ব্যয় ধারণার সৃষ্টি।

উত্তর

উদ্দীপকে রওশন ও তার বোনের কাজ অর্থনৈতিক কাজ। মানুষ জীবিকা নির্বাহের জন্য যে কার্যাবলি করে থাকে তাকে অর্থনৈতিক কার্যাবলি বলা হয়। অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবনধারণের জন্য তা ব্যয় করে। যেমন-শ্রমিকরা 'কলকারখানায় কাজ করে, কৃষকরা জমিতে কাজ করে, ডাক্তার রোগীদের চিকিৎসা করে, শিল্পপতিরা শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করে-এগুলো হলো অর্থনৈতিক কাজ। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রেরণা হলো দ্রব্যসামগ্রীর অভাব পূরণ করা। উদ্দীপকে রওশন বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করে এবং তার বোন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে, যা অর্থনৈতিক কার্যাবলিকে নির্দেশ করে। যেহেতু উদ্দীপকের রওশন ও তার বোন কাজ করার মাধ্যমে অর্থ উপার্জন করে, সেহেতু তাদের কাজকে অর্থনৈতিক কাজ বলা হয়।

উত্তর

উদ্দীপকে রওশনের মায়ের কাজটি অ-অর্থনৈতিক কাজ। যে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তা জীবনধারণের জন্য ব্যয় করা যায় না তাকে অ-অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। এ. ধরনের কর্মকাণ্ড মানুষের অভাব পূরণ করলেও অর্থ উপার্জনে ভূমিকা রাখতে পারে না। যেমন- পিতামাতার সন্তান লালন-পালন, শখের বশে খেলাধুলা করা ইত্যাদি অ-অর্থনৈতিক কাজের উদাহরণ। এছাড়া যে সমস্ত কাজে সমাজে বিরূপ ফল বা সমাজ ক্ষতিগ্রস্ত হয় সে সমস্ত কাজ অর্থনৈতিক কাজ নয়। যেমন-সমাজবিরোধী কাজ। উদ্দীপকে রওশনের মা ঘরসংসার দেখাশুনা করে। তার কাজের মাধ্যমে কোনো অর্থ উপার্জন হয় না। তবে অর্থ উপার্জন না করলেও অ-অর্থনৈতিক কাজের গুরুত্ব রয়েছে। রওশনের মায়ের কাজের মাধ্যমে অর্থাৎ ঘর সংসারের কাজ দেখাশুনা করার ফলে রওশন ও তার বোন বাইরে অর্থ উপার্জনের সুযোগ পায়।তাছাড়া সংসারের কাজের জন্য যদি বাইরের লোক রাখা হতো তবে তাকে অর্থ প্রদান করতে হতো। সুতরাং বলা যায়, রওশনের মায়ের কাজের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে।
SSCঅর্থনীতিঅধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পানি সম্পদ সম্পর্কে লেখো।

পানি সম্পদ সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সঞ্চয় সম্পর্কে লেখো।

সঞ্চয় সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রামাণিক মুদ্রা কাকে বলে?

প্রামাণিক মুদ্রা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চয়ন বলতে কী বোঝায়?

চয়ন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সুযোগ ব্যয় কী?

সুযোগ ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।