রনজয়ের কম্পিউটারে দক্ষতা কোন ধরনের সম্পদ? ব্যাখ্যা করো।
উত্তর: রনজয়ের কম্পিউটার দক্ষতা হলো মানবিক সম্পদ। মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা ও দক্ষতাকে মানবিক সম্পদ বলে। যেমন- শারীরিক যোগ্যতা, প্রতিভা, উদ্যোগ, দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা ইত্যাদি মানবিক সম্পদ। অর্থনীতিতে সম্পদের বৈশিষ্ট্যগুলোর মধ্যে হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা অন্যতম। এ দুটি বৈশিষ্ট্য না থাকলে সেটাকে সম্পদ বলা যায় না। কারণ, সম্পদ হতে হলে অবশ্যই তার মালিক বা হাত বদল হতে হবে। উদ্দীপকে রনজয়ের কম্পিউটার চালনার দক্ষতা হস্তান্তর করা যায় না। আবার এ দক্ষতা বাহ্যিকভাবে উপলব্ধি করা যায় না তাই অর্থনীতির ভাষায় এটিকে সম্পদ বলা যাবে না। কিন্তু তার এ দক্ষতা সম্পদ সৃষ্টি করছে তাই এটি হলো মানবিক সম্পদ, যার মাধ্যমে সে সমাজ ও রাষ্ট্রের আর্থসামাজিক উন্নয়নে নিজেকে নিবেদিত করেছে।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
রনজয়ের কম্পিউটারে দক্ষতা কোন ধরনের সম্পদ? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর