উদ্দীপকের 'দৃশ্যকল্প-ক' এর উপাদানগুলো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে- মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের 'দৃশ্যকল্প-ক' এর উপাদানগুলো মূলত অর্থনৈতিক কার্যাবলি, যা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে- উক্তিটি যথার্থ। মানুষ জীবিকা নির্বাহের জন্য বা অর্থ উপার্জনের উদ্দেশ্যে যেসব কাজ করে থাকে, সেগুলোকে অর্থনৈতিক কার্যাবলি বলা হয়। নতুন দ্রব্য ও সেবাপণ্য সৃষ্টি করে মানুষের অভাব পূরণ করাই এসব কাজের মূল উদ্দেশ্য। বাংলাদেশের অর্থনীতি মূলত তিনটি প্রধান খাতের ওপর নির্ভরশীল- কৃষি, শিল্প এবং সেবা। কর্মসংস্থানের সবচেয়ে বড়ো খাত কৃষিতে দেশের শ্রমশক্তির প্রায় ৪০.০৬% নিয়োজিত, যা জনসংখ্যার একটি বিশাল অংশের জীবিকা নিশ্চিত করে। আবার, শিল্পের মধ্যে তৈরি পোশাক খাতের অবদান সবচেয়ে বেশি, যা বৈদেশিক মুদ্রার সিংহভাগ আয় করে। পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায় বা সেবা খাতও অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে কর্মসংস্থান সৃষ্টিতে বড়ো ভূমিকা রাখছে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-ক'-তে জমিতে ধান চাষ করা, পোশাক কারখানায় কাজ করা এবং বাড়ি বাড়ি সবজি বিক্রয় করার কথা বলা হয়েছে। এখানে জমিতে ধান চাষ হলো কৃষিসংক্রান্ত' কাজ, পোশাক কারখানায় কাজ করা হলো শিল্পসংক্রান্ত কাজ এবং সবজি বিক্রি হলো ব্যবসায় বা সেবা খাতের কাজ। এই প্রতিটি কাজের মাধ্যমেই মানুষ অর্থ উপার্জন করে নিজেদের অভাব মেটায় এবং জীবিকা নির্বাহ করে। সুতরাং উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, 'দৃশ্যকল্প-ক' এর উপাদানগুলো কৃষি, শিল্প ও সেবা খাতের মাধ্যমে দেশের উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধির পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
উদ্দীপকের 'দৃশ্যকল্প-ক' এর উপাদানগুলো বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর