শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'দৃশ্যকল্প-খ' এর উপাদানগুলো দ্বারা কোন ধরনের কার্যাবলিকে নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে 'দৃশ্যকল্প-খ' এর উপাদানগুলো দ্বারা অর্থনীতির 'অ-অর্থনৈতিক কার্যাবলি'-কে নির্দেশ করা হয়েছে। যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তা জীবনধারণের জন্য ব্যয় করা যায় না, তাকে অ-অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। এ ধরনের কর্মকাণ্ড মানুষের অভাব পূরণ করলেও অর্থ উপার্জনে কোনো ভূমিকা রাখতে পারে না। পিতামাতার সন্তান লালন-পালন, শখের বশে খেলাধুলা করা বা চিত্তবিনোদনের মতো কাজগুলো এ ধরনের কর্মকাণ্ডের উদাহরণ। উদ্দীপকের 'দৃশ্যকল্প-খ' এ বাবা কর্তৃক সন্তানকে পাঠদান, বাড়িতে বিড়াল পোষা এবং বন্ধুদের গান শোনানোর কথা উল্লেখ করা হয়েছে। এই কাজগুলো মানুষ সাধারণত শখের বশে, স্নেহ-ভালোবাসা থেকে বা বিনোদনের জন্য করে থাকে। এগুলোর মাধ্যমে কোনো অর্থ উপার্জিত হয় না বা জীবিকা নির্বাহের উদ্দেশ্যে এগুলো করা হয় না। সুতরাং বলা যায়, অর্থ উপার্জনের সাথে সম্পৃক্ত না থাকায় উদ্দীপকের 'দৃশ্যকল্প-খ' এর কাজগুলো অ-অর্থনৈতিক কার্যাবলিকে নির্দেশ করছে।

SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল

উদ্দীপকে 'দৃশ্যকল্প-খ' এর উপাদানগুলো দ্বারা কোন ধরনের কার্যাবলিকে ন…

উদ্দীপক

দৃশ্যকল্প-ক: i. জমিতে ধান চাষ করা ii. পোশাক কারখানায় কাজ করা iii. বাড়ি বাড়ি সবজি বিক্রয় করা দৃশ্যকল্প-খ : i. বাবা কর্তৃক সন্তানকে পাঠদান ii. বাড়িতে বিড়াল পোষা iii. বন্ধুদের গান শুনানো

Rajshahi · 2026

উত্তর

কোনো দ্রব্যের মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে উপযোগ বলে।

উত্তর

সমুদ্রের পানি প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এর কোনো অপ্রাচুর্যতা নেই বলে এটি অর্থনীতিতে সম্পদ নয়। অর্থনীতিতে কোনো জিনিস সম্পদ হতে হলে তার উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা থাকতে হয়। সমুদ্রের পানি প্রকৃতিতে বিনামূল্যে এবং প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা পেতে মানুষকে কোনো অর্থ প্রদান করতে হয় না। এর জোগান সীমাহীন হওয়ায় এটি অবাধলভ্য দ্রব্য, অর্থনৈতিক দ্রব্য বা সম্পদ নয়।

উত্তর

উদ্দীপকে 'দৃশ্যকল্প-খ' এর উপাদানগুলো দ্বারা অর্থনীতির 'অ-অর্থনৈতিক কার্যাবলি'-কে নির্দেশ করা হয়েছে। যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তা জীবনধারণের জন্য ব্যয় করা যায় না, তাকে অ-অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। এ ধরনের কর্মকাণ্ড মানুষের অভাব পূরণ করলেও অর্থ উপার্জনে কোনো ভূমিকা রাখতে পারে না। পিতামাতার সন্তান লালন-পালন, শখের বশে খেলাধুলা করা বা চিত্তবিনোদনের মতো কাজগুলো এ ধরনের কর্মকাণ্ডের উদাহরণ। উদ্দীপকের 'দৃশ্যকল্প-খ' এ বাবা কর্তৃক সন্তানকে পাঠদান, বাড়িতে বিড়াল পোষা এবং বন্ধুদের গান শোনানোর কথা উল্লেখ করা হয়েছে। এই কাজগুলো মানুষ সাধারণত শখের বশে, স্নেহ-ভালোবাসা থেকে বা বিনোদনের জন্য করে থাকে। এগুলোর মাধ্যমে কোনো অর্থ উপার্জিত হয় না বা জীবিকা নির্বাহের উদ্দেশ্যে এগুলো করা হয় না। সুতরাং বলা যায়, অর্থ উপার্জনের সাথে সম্পৃক্ত না থাকায় উদ্দীপকের 'দৃশ্যকল্প-খ' এর কাজগুলো অ-অর্থনৈতিক কার্যাবলিকে নির্দেশ করছে।

উত্তর

উদ্দীপকের 'দৃশ্যকল্প-ক' এর উপাদানগুলো মূলত অর্থনৈতিক কার্যাবলি, যা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে- উক্তিটি যথার্থ। মানুষ জীবিকা নির্বাহের জন্য বা অর্থ উপার্জনের উদ্দেশ্যে যেসব কাজ করে থাকে, সেগুলোকে অর্থনৈতিক কার্যাবলি বলা হয়। নতুন দ্রব্য ও সেবাপণ্য সৃষ্টি করে মানুষের অভাব পূরণ করাই এসব কাজের মূল উদ্দেশ্য। বাংলাদেশের অর্থনীতি মূলত তিনটি প্রধান খাতের ওপর নির্ভরশীল- কৃষি, শিল্প এবং সেবা। কর্মসংস্থানের সবচেয়ে বড়ো খাত কৃষিতে দেশের শ্রমশক্তির প্রায় ৪০.০৬% নিয়োজিত, যা জনসংখ্যার একটি বিশাল অংশের জীবিকা নিশ্চিত করে। আবার, শিল্পের মধ্যে তৈরি পোশাক খাতের অবদান সবচেয়ে বেশি, যা বৈদেশিক মুদ্রার সিংহভাগ আয় করে। পাশাপাশি বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায় বা সেবা খাতও অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে কর্মসংস্থান সৃষ্টিতে বড়ো ভূমিকা রাখছে। উদ্দীপকের 'দৃশ্যকল্প-ক'-তে জমিতে ধান চাষ করা, পোশাক কারখানায় কাজ করা এবং বাড়ি বাড়ি সবজি বিক্রয় করার কথা বলা হয়েছে। এখানে জমিতে ধান চাষ হলো কৃষিসংক্রান্ত' কাজ, পোশাক কারখানায় কাজ করা হলো শিল্পসংক্রান্ত কাজ এবং সবজি বিক্রি হলো ব্যবসায় বা সেবা খাতের কাজ। এই প্রতিটি কাজের মাধ্যমেই মানুষ অর্থ উপার্জন করে নিজেদের অভাব মেটায় এবং জীবিকা নির্বাহ করে। সুতরাং উপরিউক্ত আলোচনার ভিত্তিতে বলা যায়, 'দৃশ্যকল্প-ক' এর উপাদানগুলো কৃষি, শিল্প ও সেবা খাতের মাধ্যমে দেশের উৎপাদন ও জাতীয় আয় বৃদ্ধির পাশাপাশি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
SSCঅর্থনীতিঅধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পানি সম্পদ সম্পর্কে লেখো।

পানি সম্পদ সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সঞ্চয় সম্পর্কে লেখো।

সঞ্চয় সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রামাণিক মুদ্রা কাকে বলে?

প্রামাণিক মুদ্রা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চয়ন বলতে কী বোঝায়?

চয়ন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সুযোগ ব্যয় কী?

সুযোগ ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।