উদ্দীপক-২ এ জনাব শওকত অর্থনীতির যে মৌলিক নীতি অনুসরণ করেছেন তা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়ক- তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: উদ্দীপক-২ এ জনাব শওকত অর্থনীতির 'প্রণোদনা নীতি' অনুসরণ করেছেন, যা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়ক। এ বিষয়ে আমি একমত। আমাদের সমাজে সম্পদ স্বল্পতের পরিপ্রেক্ষিতে অসীম অভাব মোকাবিলা করতে হয়। অর্থনীতিবিদ গ্রেগরি ম্যানকিউয়ের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পাঠ্যপুস্তকে অর্থনীতির দশটি মৌলিক নীতির কথা বলা হয়েছে- যার মধ্যে মানুষ প্রণোদনায় সাড়া দেয় অন্যতম। প্রতিটি কাজের জন্য উৎসাহ বা প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষ প্রণোদনা পায় বলে কাজটি অধিকতর যত্নের সাথে করে। উদাহরণস্বরূপ, রাজুর বাবা যদি বলেন, রাজু পরীক্ষায় জিপিএ ৫ পেলে রাজুকে একটি সাইকেল কিনে দেবেন। নিশ্চয়ই রাজুর ভিতরে পড়াশোনা করার উৎসাহ আরও বেড়ে যাবে। তেমনি অর্থনীতিতে শ্রমিক প্রণোদনা পেলে বেশি উৎপাদন করে, যা অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়ক। উদ্দীপকে ইঞ্জিনিয়ার শওকত সাহেব একটি সফটওয়্যার ফার্মের মালিক। তিনি তার কর্মীদের ঈদ বোনাস ছাড়াও প্রতি ছয়মাস অন্তর ফার্মের লভ্যাংশ থেকে বোনাস দিয়ে থাকেন। এতে কর্মীরা ফার্মের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করতে দ্বিধা করেন না। সুতরাং উদ্দীপক-২ এ জনাব শওকত অর্থনীতির যে প্রণোদনা নীতি অনুসরণ করছেন তা অর্থনৈতক উন্নয়নকে ত্বরান্বিত করতে সহায়ক।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
উদ্দীপক-২ এ জনাব শওকত অর্থনীতির যে মৌলিক নীতি অনুসরণ করেছেন তা অর্থ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর