উদ্দীপক-১ এ উল্লিখিত জনাব দিদারের কাজগুলো কোন ধরনের? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপক-১ এ উল্লিখিত জনাব দিদারের কাজগুলোর মধ্যে প্রথমটি অর্থনৈতিক কাজ আর দ্বিতীয়টি অ-অর্থনৈতিক কাজ। নিচে এগুলো ব্যাখ্যা করা হলো- মানুষ, জীবিকা সংগ্রহের জন্য যে কার্যাবলি করে থাকে, তাকে অর্থনৈতিক কার্যাবলি বলা হয়। অর্থনৈতিক কর্মকান্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবনধারণের জন্য তা ব্যয় করে। মানুষের অর্থনৈতিক কর্মকান্ডের মূল প্রেরণা হলো দ্রব্যসামগ্রীর অভাব পূরণ করে নতুন দ্রব্য ও সেবা পণ্য সৃষ্টি করা। আবার যে সমস্ত কর্মকান্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তা জীবনধারণের জন্য ব্যয় করা যায় না তাকে অ-অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। এ ধরনের কর্মকাণ্ড মানুষের অভাব পূরণ করলেও অর্থ উপার্জনে ভূমিকা রাখতে পারে না। উদ্দীপকে জনাব দিদার একজন স্কুল শিক্ষক। তিনি তার বিদ্যালয়ে বাংলা পড়ান। এর মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেন, যা তার অর্থনৈতিক কাজকে নির্দেশ করে। আবার বাসায় এসে বিনা পারিশ্রমিকে পাড়ার ছেলেদের ফুটবল কোচ হিসেবে কাজ করেন। যে কাজের মাধ্যমে তিনি কোনো অর্থ উপার্জন করেন না, যা তার অ-অর্থনৈতিক কাজকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, উদ্দীপকে উল্লিখিত জনাব দিদারের কাজগুলোর মধ্যে প্রথমটি অর্থনৈতিক কাজ আর দ্বিতীয়টি অ-অর্থনৈতিক কাজ।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
উদ্দীপক-১ এ উল্লিখিত জনাব দিদারের কাজগুলো কোন ধরনের? ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর