"উদ্দীপকের ছক-২ এ নির্দেশিত অর্থনৈতিক সম্পদ একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"- উক্তিটির সাথে তুমি কি একমত? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: "উদ্দীপকের ছক-২ এ নির্দেশিত অর্থনৈতিক সম্পদ একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে"- উক্তিটির সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ ছক-২ এ নির্দেশিত. সম্পদটি হলো 'পানিসম্পদ', যা উন্নয়নের অন্যতম প্রধান হাতিয়ার। পানি একটি মৌলিক প্রাকৃতিক সম্পদ, যা প্রাণী ও উদ্ভিদের জীবনধারণের জন্য অপরিহার্য। দেশের কৃষিজ, বনজ, প্রাণিজ ও শক্তিসম্পদের অস্তিত্ব রক্ষা ও উন্নয়নের জন্য পানিসম্পদ প্রয়োজন। নদনদী, খালবিল, পুকুর ও সমুদ্র হলো পানির প্রধান উৎস। অভ্যন্তরীণ জলাশয় ও সমুদ্রে রয়েছে মাছ ও অন্যান্য জলজ সম্পদ, নদীর স্রোত থেকে উৎপন্ন হয় পানিবিদ্যুৎ এবং এই অসংখ্য নদনদীকে কেন্দ্র করেই গড়ে ওঠে দেশের যাতায়াতব্যবস্থা ও ব্যবসায় বাণিজ্য। উদ্দীপকের ছক-২ এ বঙ্গোপসাগর, চলনবিল এবং হালদা নদীর কথা বলা হয়েছে। এই তিনটিই পানিসম্পদের বিশাল ভান্ডার। বঙ্গোপসাগর ও চলনবিল থেকে বিপুল পরিমাণ মৎস্যসম্পদ আহরণ করে মানুষের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করা যায় এবং সামুদ্রিক পথ ব্যবহার করে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ করা যায়। আবার হালদা নদীর মতো পানির উৎস কৃষিকাজে সেচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানিসম্পদের উন্নয়ন ও সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা গেলেই দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি বৃদ্ধি পায়। সুতরাং উপরিউক্ত যুক্তির আলোকে সহজেই বলা যায়, ছক-২ এ নির্দেশিত পানিসম্পদ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
"উদ্দীপকের ছক-২ এ নির্দেশিত অর্থনৈতিক সম্পদ একটি দেশের অর্থনৈতিক উন…
উদ্দীপক

Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর