চিত্তবিনোদনের জন্য একজন ছাত্রের ফুটবল খেলাকে অর্থনৈতিক কার্যাবলি বলা যাবে কি? কেন?
উত্তর: চিত্তবিনোদনের জন্য একজন ছাত্রের ফুটবল খেলাকে অর্থনৈতিক কার্যাবলি বলা যাবে না, বরং এটি একটি অ-অর্থনৈতিক কাজ। যে সমস্ত কর্মকান্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তা জীবনধারণের জন্য ব্যয় করা যায় না, তাকে অ-অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। চিত্তবিনোদনের জন্য খেলাধুলা করলে মানুষের মানসিক প্রশান্তি বা শখ পূরণ হয় ঠিকই, কিন্তু এর মাধ্যমে কোনো অর্থ উপার্জিত হয় না বলে এটি অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত নয়।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
চিত্তবিনোদনের জন্য একজন ছাত্রের ফুটবল খেলাকে অর্থনৈতিক কার্যাবলি বলা যাবে কি? কেন?
উত্তর