মরুভূমির বালিকে সম্পদ বলা যায় না কেন?
উত্তর: মরুভূমির বালি প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এর কোনো অপ্রাচুর্যতা নেই বলে একে অর্থনীতিতে সম্পদ বলা যায় না। অর্থনীতিতে কোনো জিনিস সম্পদ হতে হলে তার উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা এবং বাহ্যিকতা থাকতে হয়। মরুভূমিতে বালির জোগান সীমাহীন এবং এটি পেতে মানুষকে কোনো অর্থ প্রদান করতে হয় না। অপ্রাচুর্যতা বা সীমাবদ্ধতা না থাকায় এটি অর্থনৈতিক দ্রব্য বা সম্পদ নয়।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
মরুভূমির বালিকে সম্পদ বলা যায় না কেন?
উত্তর