সারণির আলোকে রেখাচিত্র অঙ্কন করো।
উত্তর: উদ্দীপকের সারণির আলোকে ধানের উৎপাদন ও পাটের উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ নিয়ে নিচে একটি রেখাচিত্র অঙ্কন করা হলো- [চিত্র] চিত্রে ভূমি অক্ষে (OX অক্ষে) ধানের উৎপাদন (মিলিয়ন টন) এবং লম্ব অক্ষে (OY অক্ষে) পাটের উৎপাদন (মিলিয়ন বেল) নির্দেশ করা হয়েছে। সারণি অনুযায়ী, ধানের উৎপাদন যখন 0 মিলিয়ন টন তখন পাটের উৎপাদন ১৭ মিলিয়ন বেল, যার সমন্বয় বিন্দু A। ধানের উৎপাদন বাড়িয়ে যখন ১ মিলিয়ন টন করা হয় তখন পাটের উৎপাদন কমে ১৬ মিলিয়ন বেল হয়, যার সমন্বয় বিন্দু B। ধানের উৎপাদন আরও বাড়িয়ে ক্রমান্বয়ে ২, ৩ ও ৪ মিলিয়ন টন করা হলে পাটের উৎপাদন কমে যথাক্রমে ১৪, ১১ ও ৭ মিলিয়ন বেল হয়, যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে C, D এবং E। সবশেষে ধানের উৎপাদন যখন ৫ মিলিয়ন টন করা হয় তখন পাটের উৎপাদন 0 মিলিয়ন বেল হয় বা পুরাপুরি ছেড়ে দিতে হয়, যার সমন্বয় বিন্দু F। এখন A, B, C, D, E এবং F বিন্দুগুলো যোগ করলে যে AF রেখাটি পাওয়া যায় তা বাম থেকে ডানে নিম্নগামী এবং মূলবিন্দুর দিকে অবতল আকৃতির। এই রেখাটিই হলো উদ্দীপকের সারণির আলোকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা, যা ক্রমবর্ধমান সুযোগ ব্যয় ধারণা নির্দেশ করে।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
সারণির আলোকে রেখাচিত্র অঙ্কন করো।
উদ্দীপক

Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
সারণিতে দেখা যায়, ' সংমিশ্রণে ধানের উৎপাদন শূন্য হওয়ায় এর কোনো সুযোগ ব্যয় নেই। ' সংমিশ্রণে ১ মিলিয়ন টন ধান উৎপাদনের জন্য পাট উৎপাদন ১৭ থেকে কমে ১৬ মিলিয়ন বেল হয়। অর্থাৎ, এখানে ১ মিলিয়ন টন ধানের সুযোগ ব্যয় হলো ১ মিলিয়ন বেল পাট। একইভাবে, ' ' ' এবং ' সংমিশ্রণে ধানের উৎপাদন ক্রমান্বয়ে ১ মিলিয়ন টন করে বৃদ্ধির ফলে পাটের উৎপাদন যথাক্রমে ২, ৩, ৪ ও ৭ মিলিয়ন বেল ছাড়তে হয়।উত্তর
চিত্রে ভূমি অক্ষে (OX অক্ষে) ধানের উৎপাদন (মিলিয়ন টন) এবং লম্ব অক্ষে (OY অক্ষে) পাটের উৎপাদন (মিলিয়ন বেল) নির্দেশ করা হয়েছে। সারণি অনুযায়ী, ধানের উৎপাদন যখন 0 মিলিয়ন টন তখন পাটের উৎপাদন ১৭ মিলিয়ন বেল, যার সমন্বয় বিন্দু A। ধানের উৎপাদন বাড়িয়ে যখন ১ মিলিয়ন টন করা হয় তখন পাটের উৎপাদন কমে ১৬ মিলিয়ন বেল হয়, যার সমন্বয় বিন্দু B। ধানের উৎপাদন আরও বাড়িয়ে ক্রমান্বয়ে ২, ৩ ও ৪ মিলিয়ন টন করা হলে পাটের উৎপাদন কমে যথাক্রমে ১৪, ১১ ও ৭ মিলিয়ন বেল হয়, যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে C, D এবং E। সবশেষে ধানের উৎপাদন যখন ৫ মিলিয়ন টন করা হয় তখন পাটের উৎপাদন 0 মিলিয়ন বেল হয় বা পুরাপুরি ছেড়ে দিতে হয়, যার সমন্বয় বিন্দু F।
এখন A, B, C, D, E এবং F বিন্দুগুলো যোগ করলে যে AF রেখাটি পাওয়া যায় তা বাম থেকে ডানে নিম্নগামী এবং মূলবিন্দুর দিকে অবতল আকৃতির। এই রেখাটিই হলো উদ্দীপকের সারণির আলোকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা, যা ক্রমবর্ধমান সুযোগ ব্যয় ধারণা নির্দেশ করে।