উদ্দীপকের টেবিল-১ এর তথ্য ব্যবহার করে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো।
উত্তর: উদ্দীপকের টেবিল-১ এর তথ্য ব্যবহার করে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা হলো- [চিত্র] চিত্রে ভূমি অক্ষে (OX অক্ষে) আলুর পরিমাণ (কুইন্টাল) এবং লম্ব অক্ষে (OY অক্ষে) গমের পরিমাণ (কুইন্টাল) নির্দেশ করা হয়েছে। টেবিল-১ অনুযায়ী গমের উৎপাদন যখন ১০০ কুইন্টাল তখন আলুর উৎপাদন ০ কুইন্টাল, যার সমন্বয় বিন্দু A। গমের উৎপাদন কমিয়ে যখন ৯০ কুইন্টাল করা হয় তখন আলুর উৎপাদন হয় ৩০ কুইন্টাল, যার সমন্বয় বিন্দু B। গমের উৎপাদন আরও কমিয়ে যথাক্রমে ৬০ ও ৩০ কুইন্টাল করা হলে আলুর উৎপাদন বেড়ে যথাক্রমে ৬০ ও ৯০ কুইন্টাল হয়, যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে C এবং D। সবশেষে গমের উৎপাদন যখন ০ কুইন্টাল তখন আলুর উৎপাদন হয় ১০০ কুইন্টাল, যার সমন্বয় বিন্দু E। এখন A, B, C, D এবং E বিন্দুগুলো যোগ করলে যে AE রেখাটি পাওয়া যায় তা বাম থেকে ডানে নিম্নগামী এবং মূলবিন্দুর দিকে অবতল হয়। এ রেখাটিই হলো উদ্দীপকের টেবিল-১ এর তথ্যানুযায়ী অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
উদ্দীপকের টেবিল-১ এর তথ্য ব্যবহার করে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো।
উদ্দীপক

Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে (OX অক্ষে) আলুর পরিমাণ (কুইন্টাল) এবং লম্ব অক্ষে (OY অক্ষে) গমের পরিমাণ (কুইন্টাল) নির্দেশ করা হয়েছে।
টেবিল-১ অনুযায়ী গমের উৎপাদন যখন ১০০ কুইন্টাল তখন আলুর উৎপাদন ০ কুইন্টাল, যার সমন্বয় বিন্দু A। গমের উৎপাদন কমিয়ে যখন ৯০ কুইন্টাল করা হয় তখন আলুর উৎপাদন হয় ৩০ কুইন্টাল, যার সমন্বয় বিন্দু B। গমের উৎপাদন আরও কমিয়ে যথাক্রমে ৬০ ও ৩০ কুইন্টাল করা হলে আলুর উৎপাদন বেড়ে যথাক্রমে ৬০ ও ৯০ কুইন্টাল হয়, যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে C এবং D। সবশেষে গমের উৎপাদন যখন ০ কুইন্টাল তখন আলুর উৎপাদন হয় ১০০ কুইন্টাল, যার সমন্বয় বিন্দু E। এখন A, B, C, D এবং E বিন্দুগুলো যোগ করলে যে AE রেখাটি পাওয়া যায় তা বাম থেকে ডানে নিম্নগামী এবং মূলবিন্দুর দিকে অবতল হয়। এ রেখাটিই হলো উদ্দীপকের টেবিল-১ এর তথ্যানুযায়ী অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।উত্তর