দৃশ্যকল্প-১ এ উল্লিখিত সম্পদটি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত সম্পদটি অর্থনীতির 'খনিজসম্পদ' ধারণাকে নির্দেশ করে। বাংলাদেশ খনিজসম্পদে তেমন সমৃদ্ধ, না হলেও এখানে বেশ কিছু খনিজসম্পদ আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান খনিজসম্পদ, যা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে, কলকারখানা ও গৃহে জ্বালানি হিসেবে এবং রাসায়নিক সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে কয়লার ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, যা শক্তি সম্পদের উৎস হিসেবে ব্যবহৃত হয়। পাশাপাশি দেশের উপকূলীয় এলাকা ও সিলেটে খনিজ তেলের সন্ধানও চালানো হচ্ছে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, মাহ্দীয়ার বাবা পেট্রোবাংলায় চাকরি করেন এবং প্রতিষ্ঠানটি প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল প্রভৃতি নিয়ন্ত্রণ করে। এই গ্যাস, কয়লা ও তেল সবই মাটির নিচ থেকে প্রাপ্ত প্রাকৃতিক পদার্থ। এইগুলো উত্তোলন করে শিল্পকারখানা, বিদ্যুৎ উৎপাদন ও গৃহস্থালির কাজে ব্যবহার করা হয়, যা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সাহায্য করে। সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-১ এর প্রাকৃতিক গ্যাস, কয়লা ও খনিজ তেল সরাসরি দেশের খনিজসম্পদকেই নির্দেশ করছে।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ উল্লিখিত সম্পদটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর