শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত রাফাত সাহেবের ১ম কাজটি অর্থনীতিতে কী হিসেবে পরিচিত? ব্যাখ্যা কর।

উত্তর: সেই উদ্দীপকে বর্ণিত রাফাত সাহেবের ১ম কাজটি অর্থনীতিতে অর্থনৈতিক কার্যাবলি হিসেবে পরিচিত। মানুষ জীবিকা নির্বাহের জন্য যে কার্যাবলি করে থাকে তাকে অর্থনৈতিক কার্যাবলি বলা হয়। অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবনধারণের জন্য তা ব্যয় করে। যেমন-শ্রমিকরা কলকারখানায় কাজ করে, কৃষকরা জমিতে কাজ করে, ডাক্তার রোগীদের চিকিৎসা করে, শিল্পপতিরা শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করে- এগুলো হলো অর্থনৈতিক কাজ। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রেরণা হলো দ্রব্যসামগ্রীর অভাব পূরণ করা। উদ্দীপকে রাফাত সাহেব একটি হাসপাতালে কর্মরত আছেন, যেখান থেকে তিনি জীবিকা নির্বাহ করে, যা অর্থনৈতিক কার্যাবলিকে নির্দেশ করে। যেহেতু উদ্দীপকের রাফাত সাহেব ডাক্তারি করার মাধ্যমে অর্থ উপার্জন করে, সেহেতু তার কাজকে অর্থনৈতিক কাজ বলা হয়।

SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত রাফাত সাহেবের ১ম কাজটি অর্থনীতিতে কী হিসেবে পরিচিত?…

উদ্দীপক

রাফাত সাহেব একজন ডাক্তার। তিনি একটি হাসপাতালে কর্মরত আছেন। কিন্তু অবসর সময়ে তিনি শখের বশে ফুটবল, ক্রিকেট, দাবা খেলা নিয়ে ব্যস্ত থাকেন।

Comilla · 2025

উত্তর

উপযোগ বলতে কোনো দ্রব্যের প্রয়োজনীয়তা বা উপকারিতাকে বোঝায়।

উত্তর

নদীর পানি অর্থনীতিতে সম্পদ নয়। কারণ নদীর পানি অবাধলভ্য দ্রব্য, যার জন্য মানুষকে অর্থ ব্যয় করতে হয় না। অর্থনীতিতে সম্পদ হলো সেই সমস্ত জিনিস বা দ্রব্য যেগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়। এক্ষেত্রে নদীর পানি পাওয়ার জন্য 'মানুষকে কোনো অর্থ ব্যয় করতে হয় না। তাই নদীর পানি অর্থনীতিতে সম্পদ নয়। এটি একটি অবাধলভ্য দ্রব্য।

উত্তর

সেই উদ্দীপকে বর্ণিত রাফাত সাহেবের ১ম কাজটি অর্থনীতিতে অর্থনৈতিক কার্যাবলি হিসেবে পরিচিত। মানুষ জীবিকা নির্বাহের জন্য যে কার্যাবলি করে থাকে তাকে অর্থনৈতিক কার্যাবলি বলা হয়। অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবনধারণের জন্য তা ব্যয় করে। যেমন-শ্রমিকরা কলকারখানায় কাজ করে, কৃষকরা জমিতে কাজ করে, ডাক্তার রোগীদের চিকিৎসা করে, শিল্পপতিরা শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করে- এগুলো হলো অর্থনৈতিক কাজ। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রেরণা হলো দ্রব্যসামগ্রীর অভাব পূরণ করা। উদ্দীপকে রাফাত সাহেব একটি হাসপাতালে কর্মরত আছেন, যেখান থেকে তিনি জীবিকা নির্বাহ করে, যা অর্থনৈতিক কার্যাবলিকে নির্দেশ করে। যেহেতু উদ্দীপকের রাফাত সাহেব ডাক্তারি করার মাধ্যমে অর্থ উপার্জন করে, সেহেতু তার কাজকে অর্থনৈতিক কাজ বলা হয়।

উত্তর

উদ্দীপকের রাফাত সাহেবের প্রথম কাজ ডাক্তারি করা হলো অর্থনৈতিক কাজ আর অবসর সময়ে শখের বশে ফুটবল, ক্রিকেট, দাবা খেলা হলো অ-অর্থনৈতিক কাজ। অতএব এ দুই কাজের মধ্যে পার্থক্য রয়েছে। মানুষ জীবিকা সংগ্রহের জন্য যে কার্যাবলি করে থাকে তাকে অর্থনৈতিক কার্যাবলি বলা হয়। অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবনধারণের জন্য তা ব্যয় করে। অন্যদিকে, যে সমস্ত কর্মকান্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তা জীবনধারণের জন্য ব্যয় করা যায় না তাকে অ-অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। এ ধরনের কর্মকাণ্ড মানুষের অভাব পূরণ করলেও অর্থ উপার্জনে ভূমিকা রাখতে পারে না। উদ্দীপকের রাফাত সাহেব একটি হাসপাতালে কর্মরত আছেন। তিনি ডাক্তারি করা কাজটি পেশা হিসেবে নিয়েছে। যেখান থেকে সে অর্থ উপার্জন করে, যা অর্থনৈতিক কাজকে নির্দেশ করে। আর অবসর সময়ে শখের বশে ফুটবল, ক্রিকেট, দাবা খেলা খেলে, যেখান থেকে সে কোনো অর্থ উপার্জন করে না। তাই তার এ কাজ হলো অ-অর্থনৈতিক কাজ। সুতরাং বলা যায়, রাফাত সাহেবের ১ম কাজ ও অবসর সময়ের কাজগুলোর মধ্যে বিভিন্ন পার্থক্য বিদ্যমান আছে।
SSCঅর্থনীতিঅধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পানি সম্পদ সম্পর্কে লেখো।

পানি সম্পদ সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সঞ্চয় সম্পর্কে লেখো।

সঞ্চয় সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রামাণিক মুদ্রা কাকে বলে?

প্রামাণিক মুদ্রা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চয়ন বলতে কী বোঝায়?

চয়ন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সুযোগ ব্যয় কী?

সুযোগ ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।