শেয়ারFacebookWhatsApp

অঙ্কিত চিত্রটি কী প্রকাশ করছে? বিবরণ দাও।

উত্তর: অঙ্কিত চিত্রটি অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা 'উৎপাদন সম্ভাবনা রেখা' এবং 'ক্রমবর্ধমান সুযোগ, ব্যয়' প্রকাশ করছে। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের সম্ভাব্য উৎপাদনের সংমিশ্রণ নির্দেশ করা হয়। এই রেখাটি দেখায় যে, সম্পদের সীমাবদ্ধতার কারণে একটি দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে অন্য দ্রব্যের উৎপাদন বা সুযোগ ছেড়ে দিতে হয়। একে সুযোগ ব্যয় বলে। যখন একটি দ্রব্যের উৎপাদন সমহারে বাড়ানোর জন্য অন্য দ্রব্যের উৎপাদন ক্রমবর্ধমান হারে ছেড়ে দিতে হয়, তখন তাকে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বিধি বলে। এই বিধির কারণেই অঙ্কিত রেখাটি মূলবিন্দুর দিকে অবতল আকৃতির হয়। উদ্দীপকের ছক ও অঙ্কিত চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, শুরুতে 'ক' সংমিশ্রণে সমস্ত সম্পদ দিয়ে শুধু ১৫ মিলিয়ন বেল পাট উৎপাদন করা হতো, তখন ধানের উৎপাদন ছিল ০। পরবর্তীতে ধানের উৎপাদন ১ মিলিয়ন টন বাড়ানোর জন্য (১ম এককের জন্য) পাটের উৎপাদন ১৫ থেকে ১৪-তে নামে, অর্থাৎ এখানে ১ একক পাটের সুযোগ ব্যয় করতে হয়। কিন্তু ধানের উৎপাদন যখন আরও বাড়িয়ে ২, ৩, ৪ ৩৫ মিলিয়ন টন করা হয়, তখন পাটের উৎপাদন ত্যাগের পরিমাণ বা সুযোগ ব্যয় যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ মিলিয়ন বেল-এ বৃদ্ধি পায়। অর্থাৎ, ধানের প্রতিটি অতিরিক্ত এককের জন্য পাট ছাড়ার পরিমাণ বা সুযোগ ব্যয় ক্রমান্বয়ে বাড়ছে (১ > ২ > ৩ > ৪ > ৫)। এই ক্রমবর্ধমান ত্যাগের হারের কারণেই অঙ্কিত রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী এবং মূলবিন্দুর দিকে অবতল হয়েছে, যা অর্থনীতিতে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বিধি প্রকাশ করে।

SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল

অঙ্কিত চিত্রটি কী প্রকাশ করছে? বিবরণ দাও।

উদ্দীপক

নিচে একটি দেশের উৎপাদন সম্ভাবনার ছক দেওয়া হলো- question image

উত্তর

মানুষের অভাব পূরণের ক্ষমতাসম্পন্ন এবং বিক্রয়যোগ্য যেকোনো দৃশ্যমান দ্রব্য বা অদৃশ্যমান সেবাকে পণ্য বলে।

উত্তর

অর্থনীতিতে সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান। মূলত সঞ্চয়ই হলো বিনিয়োগের ভিত্তি। মানুষ তার আয়ের যে অংশ ভোগ না করে ভবিষ্যতের জন্য জমা রাখে, তাকে সঞ্চয় বলে। আর এই সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে বা নতুন মূলধন সৃষ্টিতে (যেমন- যন্ত্রপাতি ক্রয়, কারখানা স্থাপন) ব্যবহার করা হয়, তখন তাকে বিনিয়োগ বলে। অর্থাৎ, মানুষ সঞ্চয় করে বলেই মূলধন গঠিত হয় এবং সেই মূলধন বিনিয়োগ করা সম্ভব হয়। তাই সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে, আর সঞ্চয় না থাকলে বিনিয়োগও সম্ভব নয়।

উত্তর

উদ্দীপকের ছকের আলোকে উৎপাদন সম্ভাবনা রেখা চিত্রটি একে চিহ্নিতকরণ করা হলো। question image চিত্রে ভূমি অক্ষে ধান এবং লম্ব অক্ষে পাট উৎপাদন দেখানো হয়েছে। কচ উৎপাদন সম্ভাবনা রেখার 'ক' বিন্দুতে ধানের উৎপাদনের পরিমাণ ০ (শূন্য) মিলিয়ন টন কিন্তু পাটের উৎপাদনের পরিমাণ ১৫ মিলিয়ন বেল। একইভাবে খ, গ, ঘ, ঙ বিন্দুতে ধানের উৎপাদনের পরিমাণ ১, ২, ৩ ও ৪ মিলিয়ন টন এবং পাটের উৎপাদনের পরিমাণ ১৪, ১২, ৯ ও ৫ মিলিয়ন বেল। 'চ' বিন্দুতে ধানের উৎপাদনের পরিমাণ ৫ মিলিয়ন টন এবং পাটের উৎপাদন ০ (শূন্য) মিলিয়ন বেল। এখন ক, খ, গ, ঘ, ঙ ও চ বিন্দু যুক্ত করে 'কচ' রেখা পাওয়া যায়। 'কচ' রেখাই হলো উদ্দীপকের আলোকে অঙ্কিত উৎপাদন সম্ভাবনা রেখা।

উত্তর

অঙ্কিত চিত্রটি অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা 'উৎপাদন সম্ভাবনা রেখা' এবং 'ক্রমবর্ধমান সুযোগ, ব্যয়' প্রকাশ করছে। উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা, যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের সম্ভাব্য উৎপাদনের সংমিশ্রণ নির্দেশ করা হয়। এই রেখাটি দেখায় যে, সম্পদের সীমাবদ্ধতার কারণে একটি দ্রব্যের উৎপাদন বাড়াতে গেলে অন্য দ্রব্যের উৎপাদন বা সুযোগ ছেড়ে দিতে হয়। একে সুযোগ ব্যয় বলে। যখন একটি দ্রব্যের উৎপাদন সমহারে বাড়ানোর জন্য অন্য দ্রব্যের উৎপাদন ক্রমবর্ধমান হারে ছেড়ে দিতে হয়, তখন তাকে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বিধি বলে। এই বিধির কারণেই অঙ্কিত রেখাটি মূলবিন্দুর দিকে অবতল আকৃতির হয়। উদ্দীপকের ছক ও অঙ্কিত চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, শুরুতে 'ক' সংমিশ্রণে সমস্ত সম্পদ দিয়ে শুধু ১৫ মিলিয়ন বেল পাট উৎপাদন করা হতো, তখন ধানের উৎপাদন ছিল ০। পরবর্তীতে ধানের উৎপাদন ১ মিলিয়ন টন বাড়ানোর জন্য (১ম এককের জন্য) পাটের উৎপাদন ১৫ থেকে ১৪-তে নামে, অর্থাৎ এখানে ১ একক পাটের সুযোগ ব্যয় করতে হয়। কিন্তু ধানের উৎপাদন যখন আরও বাড়িয়ে ২, ৩, ৪ ৩৫ মিলিয়ন টন করা হয়, তখন পাটের উৎপাদন ত্যাগের পরিমাণ বা সুযোগ ব্যয় যথাক্রমে ২, ৩, ৪ ও ৫ মিলিয়ন বেল-এ বৃদ্ধি পায়। অর্থাৎ, ধানের প্রতিটি অতিরিক্ত এককের জন্য পাট ছাড়ার পরিমাণ বা সুযোগ ব্যয় ক্রমান্বয়ে বাড়ছে (১ > ২ > ৩ > ৪ > ৫)। এই ক্রমবর্ধমান ত্যাগের হারের কারণেই অঙ্কিত রেখাটি বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী এবং মূলবিন্দুর দিকে অবতল হয়েছে, যা অর্থনীতিতে ক্রমবর্ধমান সুযোগ ব্যয় বিধি প্রকাশ করে।
SSCঅর্থনীতিঅধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পানি সম্পদ সম্পর্কে লেখো।

পানি সম্পদ সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সঞ্চয় সম্পর্কে লেখো।

সঞ্চয় সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রামাণিক মুদ্রা কাকে বলে?

প্রামাণিক মুদ্রা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চয়ন বলতে কী বোঝায়?

চয়ন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সুযোগ ব্যয় কী?

সুযোগ ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।