উদ্দীপকে উল্লিখিত সেজান সাহেবের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত সেজান সাহেবের সিদ্ধান্তের যৌক্তিকতা রয়েছে। অর্থনীতিতে সম্পদের স্বল্পতার জন্যই নির্বাচন করতে হয়। এটি ব্যক্তি পর্যায়ের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সম্পদের স্বল্পতার জন্য হয়ে থাকে। সেজান সাহেবকে মালামাল সংরক্ষণের সময় সম্পদের স্বল্পতা ও নির্বাচনের বিষয়টি ভাবতে হয়। যেমন- ১ খণ্ড জমিতে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করা সম্ভব। কিন্তু যেকোনো একধরনের ফসল উৎপাদন করলে অন্য আর কোনো ফসল উৎপাদন করা যায় না। এক্ষেত্রে অভাবের গুরুত্ব অনুসারে তাকে নির্বাচন করতে হবে সে কোন দ্রব্য কতটুকু উৎপাদন করবে। উদ্দীপকের সেজান সাহেব যদি গুদামঘরে শুধু আলু সংরক্ষণ করেন তাহলে মরিচ সংরক্ষণ করতে পারবেন না। আবার যদি শুধু মরিচ সংরক্ষণ করেন তাহলে আলু সংরক্ষণ করতে পারবেন না। কেননা তার গুদামঘরে জায়গার পরিমাণ সীমিত। একারণে তাকে আলু ও মরিচ সংরক্ষণের মধ্যে নির্বাচন বা বাছাই করতে হয় কোন দ্রব্য কতটুকু সংরক্ষণ করবেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি তার গুদাম ঘরে অভাবের গুরুত্ব অনুসারে দুটি দ্রব্যই সংরক্ষণ করেন। এক্ষেত্রে তিনি সুযোগ ব্যয় ধারণাকে কাজে লাগান। উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত সেজান সাহেবের সিদ্ধান্তের যৌক্তিকতা রয়েছে।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সেজান সাহেবের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর