উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অর্থনীতির কোন ধারণার সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অর্থনীতির 'মানুষকে পেতে হলে ছাড়তে হয়' ধারণার সাথে সংগতিপূর্ণ। পছন্দমতো কোনো কিছু পেতে গেলে আমাদেরকে অবশ্যই পছন্দের অপর একটি জিনিস ত্যাগ করতে হয়। উদাহরণ দিয়ে বলি, তুমি যদি অর্থনীতি বিষয় পড়তে মোট সময় ব্যয় কর, তবে বাংলা বা ইংরেজি বিষয়ে পড়া থেকে তোমাকে বিরত থাকতে হবে। এরূপ তুমি যদি টিভি দেখ, তবে খেলাধুলার পেছনে সময় ব্যয় করতে পারবে না। আবার সরকার যদি বাজেটে সামরিক খাতে বেশি ব্যয় করে, তবে শিক্ষাখাতসহ অন্যান্য বেসামরিক খাতে ব্যয় কমাতে হবে। অর্থাৎ সমাজে মানুষ সর্বদা একটি দেওয়া-নেওয়ার (Trade offs) নীতি মেনে চলেন। উদ্দীপকের সেজান সাহেবের গুদামঘরে যদি আলু সংরক্ষণ করে রাখেন তাহলে পেঁয়াজ রাখতে পারবেন না। আবার পেঁয়াজ সংরক্ষণ করলে আলু রাখতে পারবেন না। অনেক চিন্তাভাবনা করে ঘরটির অর্ধেক অংশে আলু ও বাকি অর্ধেক অংশে পেঁয়াজ সংরক্ষণ করার সিদ্ধান্ত নেন। এ ধারণাটি অর্থনীতির 'মানুষকে পেতে হলে ছাড়তে হয়' ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ। এখানে অর্ধেক অংশে আলু সংরক্ষণের সুযোগ ব্যয় হলো অর্ধেক অংশের পেঁয়াজ সংরক্ষণ করা। তাই বলা যায়, উল্লিখিত বিষয়টি অর্থনীতির 'মানুষকে পেতে হলে ছাড়তে হয়' ধারণার সাথে সংগতিপূর্ণ।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি অর্থনীতির কোন ধারণার সাথে সংগতিপূর্ণ? ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর