( ? ) নির্দেশিত চিত্রে কিছু শর্তাবলি প্রযোজ্য- উল্লেখ করো।
উত্তর: উদ্দীপকের (?) নির্দেশিত চিত্রটি অর্থনীতির 'ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি'-কে নির্দেশ করছে। এই বিধিটি কার্যকর হওয়ার জন্য কিছু নির্দিষ্ট শর্ত বা অনুমিতি মেনে চলতে হয়। শর্তগুলো নিচে উল্লেখ করা হলো: ১. স্বাভাবিক বিচারবুদ্ধি: ভোক্তাকে অবশ্যই স্বাভাবিক বিচারবুদ্ধিসম্পন্ন হতে হবে। ২. পরিমাপযোগ্যতা: ভোক্তা চাইলে দ্রব্যের উপযোগ অর্থ দিয়ে পরিমাপ করতে পারবে। ৩. দাম ও উপযোগের সমতা: দ্রব্যের দাম এবং প্রান্তিক উপযোগ পরস্পর সমান হতে হবে। ৪. রুচি ও আয়ের স্থিরতা: দ্রব্যটি ভোগ করার সময় ভোক্তার আয়, রুচি এবং পছন্দের কোনো পরিবর্তন হবে না। ৫. নির্দিষ্ট সময়: একটি নির্দিষ্ট সময় বিবেচনায় ভোগ কাজটি সম্পন্ন হতে হবে, অর্থাৎ ভোগের মাঝে দীর্ঘ কোনো বিরতি থাকা যাবে না। পরিশেষে বলা যায়, এই শর্তগুলো বা অনুমিতিগুলো পালিত হলেই কেবল ভোক্তার ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকর হয় এবং প্রান্তিক উপযোগ রেখাটি ডানদিকে নিম্নগামী হয়। অন্যথায় বিধিটি কার্যকর নাও হতে পারে।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
( ? ) নির্দেশিত চিত্রে কিছু শর্তাবলি প্রযোজ্য- উল্লেখ করো।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
প্রদত্ত চিত্রে OX অক্ষে দ্রব্যের একক এবং OY অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশিত। চিত্রে দেখা যায়, ভিভিন্ন একক কমলা থেকে প্রাপ্ত প্রান্তিক উপযোগ নির্দেশক বিন্দু হলো ও । এখন কমলার একক. ও প্রান্তিক উপযোগ নির্দেশিত বিন্দুগলো যোগ করে একটা রেখা পাওয়া যায়। এ রেখাটির শেষ মাথায় '?' চিহ্ন দেওয়া আছে। '?' চিহ্নিত স্থানে হবে। কারণ চিত্রে যে নিম্নগামী রেখাটি প্রদর্শিত হয়েছে, তা মূলত একটি প্রান্তিক উপযোগ রেখা। ভোক্তা কমলার ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ কীভাবে হ্রাস পায়, তা এই রেখাটির মাধ্যমে দেখানো হয়েছে। অর্থনীতিতে প্রান্তিক উপযোগ রেখাকে সংক্ষেপে দ্বারা প্রকাশ করা হয়। সাধারণত যেকোনো রেখার পরিচিতি বা নাম সেই রেখার শেষে উল্লেখ করতে হয়। তাই (?) চিহ্নিত স্থানটিতে রেখাটির নাম হিসেবে বসবে।উত্তর