উল্লিখিত চিত্রটি অর্থনীতির কোন ধারণার সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উল্লিখিত চিত্রটি অর্থনীতির ভারসাম্য দাম নির্ধারণ ধারণার সাথে সংগতিপূর্ণ। বাজারের একটি সাধারণ দৃশ্য হলো ক্রেতা-বিক্রেতার মধ্যে দ্রব্যের দাম নিয়ে দর কষাকষি করা। ক্রেতা চেষ্টা করে সর্বনিম্ন দামে দ্রব্যটি ক্রয় করতে, আবার বিক্রেতা চেষ্টা করে সর্বোচ্চ দামে দ্রব্য বিক্রয় করতে। ক্রেতা ও বিক্রেতার দর কষাকষির ফলে এমন একটি দামে দ্রব্যটি বিক্রয় হয় যেখানে চাহিদা ও জোগান পরস্পর সমান। চাহিদা ও জোগানের ভারসাম্য বিন্দুতে কোনো দ্রব্যের দাম নির্ধারিত হয়। উদ্দীপকের চিত্র অনুযায়ী, দাম বাড়লে চাহিদা কমে ও জোগান বাড়ে এবং দাম কমলে চাহিদা বাড়ে ও জোগান কমে। চাহিদা ও জোগানের এরূপ বিপরীতমুখী সম্পর্কের মধ্যে চিত্রের [গণিত] বিন্দুতে এসে চাহিদা ও জোগান রেখা যথাক্রমে DD ও SS রেখা পরস্পর পরস্পরকে ছেদ করে। P বিন্দুতে দাম নির্ধারিত হয়। এসময় চাহিদা ও জোগানের মধ্যে ভারসাম্য হয় এবং দাম নির্ধারিত হয়। অতএব বলা যায়, উল্লিখিত চিত্রটি অর্থনীতির ভারসাম্য দাম নির্ধারণ ধারণার সাথে সংগতিপূর্ণ।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
উল্লিখিত চিত্রটি অর্থনীতির কোন ধারণার সাথে সংগতিপূর্ণ? ব্যাখ্যা করো।
উদ্দীপক

উত্তর
উত্তর

উত্তর
উত্তর
চিত্রে প্রাথমিক চাহিদা ও জোগান রেখা যথাক্রমে DD ও SS পরস্পর বিন্দুতে ছেদ করায় বিন্দু ভারসাম্য বিন্দু। বিন্দু অনুযায়ী ভারসাম্য দাম OP এবং ভারসাম্য পরিমাণ । এখন চাহিদা রেখা স্থির রেখে জোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হয়ে হলে ভারসাম্য অবস্থার পরিবর্তন হবে। এক্ষেত্রে নতুন জোগান রেখা ও চাহিদা রেখা DD কে বিন্দুতে ছেদ করায় হলো নতুন ভারসাম্য বিন্দু। সেই অনুযায়ী নতুন ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ যা পূর্বের দামের তুলনায় বেড়ে P থেকে হবে এবং পূর্বের জোগানের তুলনায় থেকে পরিমাণ কমবে।
তাই বলা যায়, চাহিদা রেখা স্থির রেখে জোগান রেখা বাম দিকে স্থানান্তরিত হলে ভারসাম্য দাম বাড়বে ও পরিমাণ কমবে।