ভোগ বলতে কী বোঝায়?
উত্তর: অর্থনীতিতে মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের বা সেবার উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলা হয়। প্রতিদিন আমরা ভাত, মাছ, জামাকাপড় ইত্যাদি ব্যবহার করি। আমরা কোনো জিনিস সম্পূর্ণ ধ্বংস বা নিঃশেষ করতে পারি না, শুধু দ্রব্যগুলো ব্যবহারের দ্বারা এর উপযোগ গ্রহণ করতে পারি। তবে খেয়াল রাখতে হবে, অভাব মোচন ছাড়া অন্য কোনোভাবে দ্রব্যের উপযোগ ধ্বংস করা হলে (যেমন- আগুনে পুড়ে যাওয়া) তাকে অর্থনীতিতে ভোগ বলা হবে না।
SSC অর্থনীতি অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-৩ : উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য · সৃজনশীল
ভোগ বলতে কী বোঝায়?
উত্তর