রহিম মিয়া কি সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে তার সমস্যা দূর করতে পারে বলে তুমি মনে কর? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, পারবে। আমরা সবাই সম্পদ শব্দটির সাথে কমবেশি পরিচিত। আমাদের প্রতিদিনের আলোচনায় সম্পদ শব্দটি আসে। অর্থনীতিতে সম্পদ হলো সেই সমস্ত জিনিস বা দ্রব্য যেগুলো পেতে চাইলে অর্থ ব্যয় করতে হয়। সংক্ষেপে দ্রব্যগুলোকে আমরা অর্থনৈতিক দ্রব্য বলে থাকি। যেমন- ঘরবাড়ি, আসবাবপত্র ইত্যাদি দৃশ্যমান বা বস্তুগত সম্পদ এবং ডাক্তারের সেবা, শিক্ষকের পাঠদান ইত্যাদি অদৃশ্যমান বা অবস্তুগত সম্পদ। উল্লিখিত জিনিসগুলো পেতে চাইলে তাই অর্থ ব্যয় করতে হয় বলে এগুলো সম্পদ। সম্পদের বৈশিষ্ট্য ৪টি। যথা- উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা। উপরিউক্ত বৈশিষ্ট্য থাকলে তাকে সম্পদ বলা যাবে। সম্পদের সুষ্ঠু ব্যবহার হলো সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা এবং সম্পদের অপচয় না করা। রহিম মিয়া তার অভাব নির্বাচনের মাধ্যমে পরিকল্পিত উপায়ে সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার করতে পারলে তার সমস্যা অনেকটা দূর করতে পারবে বলে আমি মনে করি।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
রহিম মিয়া কি সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে তার সমস্যা দূর করতে প…
উদ্দীপক
Combined · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর