শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত সানজিদার কাজগুলো কোন ধরনের? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত সানজিদার কাজগুলো অ-অর্থনৈতিক কাজ। কেননা মিসেস সানজিদা তার ছেলেমেয়েদের দেখাশুনা করেন, অবসর সময়ে তিনি বাগান করেন ও সঙ্গীত চর্চা করেন। এসব কাজের মাধ্যমে তিনি কোনো অর্থ উপার্জন করেন না বা জীবিকা সংগ্রহ করেন। না। জীবিকা সংগ্রহ ছাড়াও মানুষ খেলাধুলা, চিত্তবিনোদন বা সন্তান প্রতিপালনের মতো কাজও করেন। আবার অনেকে সমাজবিরোধী কাজের সাথেও জড়িত থাকে। যেসব কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তা জীবনধারণের জন্য ব্যয় করা যায় না তাকে অ-অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। এ ধরনের কর্মকাণ্ড মানুষের অভাব পূরণ করলেও অর্থ উপার্জনে ভূমিকা রাখতে পারে না। যেমন-পিতামাতার সন্তান লালন-পালন, শখের বশে খেলাধুলা করা ইত্যাদি অ-অর্থনৈতিক কাজের উদাহরণ। সুতরাং বলা যায়, উদ্দীপকের মিসেস সানজিদার কাজগুলো অ-অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত।

SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত সানজিদার কাজগুলো কোন ধরনের? ব্যাখ্যা কর।

উদ্দীপক

মিসেস সানজিদা উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও চাকরি না করে বাসায় তার ছেলেমেয়েদের দেখাশুনা করেন। অবসর সময়ে তিনি বাগান করেন ও সঙ্গীত চর্চা করেন। অন্যদিকে তার স্বামী একজন নামকরা উকিল। তিনি প্রতিদিন গাড়িতে করে কোর্টে যাওয়ার পথে রাস্তার দু'পাশে ফল বিক্রেতা, ফেরিওয়ালা ও মুচিসহ বিভিন্ন পেশার লোকজন দেখতে পান।

Combined · 2018

উত্তর

যেসব দ্রব্য পাওয়ার জন্য মানুষকে মূল্য প্রদান করতে হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলে।

উত্তর

যেসব উৎপাদিত দ্রব্য সরাসরি ভোগের জন্য ব্যবহার না করে উৎপাদনের উপকরণ হিসেবে ব্যবহার করা হয়, তাকে মধ্যবর্তী দ্রব্য বলে। মধ্যবর্তী দ্রব্য চূড়ান্ত উৎপাদনে নিঃশেষ হয়ে যায়। যেমন-কাঁচামাল, রসগোল্লা তৈরির জন্য ব্যবহৃত দুধ ও চিনি মধ্যবর্তী দ্রব্য।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সানজিদার কাজগুলো অ-অর্থনৈতিক কাজ। কেননা মিসেস সানজিদা তার ছেলেমেয়েদের দেখাশুনা করেন, অবসর সময়ে তিনি বাগান করেন ও সঙ্গীত চর্চা করেন। এসব কাজের মাধ্যমে তিনি কোনো অর্থ উপার্জন করেন না বা জীবিকা সংগ্রহ করেন। না। জীবিকা সংগ্রহ ছাড়াও মানুষ খেলাধুলা, চিত্তবিনোদন বা সন্তান প্রতিপালনের মতো কাজও করেন। আবার অনেকে সমাজবিরোধী কাজের সাথেও জড়িত থাকে। যেসব কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তা জীবনধারণের জন্য ব্যয় করা যায় না তাকে অ-অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। এ ধরনের কর্মকাণ্ড মানুষের অভাব পূরণ করলেও অর্থ উপার্জনে ভূমিকা রাখতে পারে না। যেমন-পিতামাতার সন্তান লালন-পালন, শখের বশে খেলাধুলা করা ইত্যাদি অ-অর্থনৈতিক কাজের উদাহরণ। সুতরাং বলা যায়, উদ্দীপকের মিসেস সানজিদার কাজগুলো অ-অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সানজিদার স্বামী একজন উকিল। তার এ. পেশাটি সেবাখাতের অন্তর্ভুক্ত। তার স্বামী ও তার দেখা নানা পেশার লোকজন বিভিন্নভাবে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ। এ দেশের অর্থনীতি তিনটি খাতের ওপর নির্ভরশীল। যথা- কৃষি, শিল্প ও সেবা। তবে সাম্প্রতিককালে জাতীয় আয়ে শিল্প ও সেবাখাতের অবদান ক্রমেই বাড়ছে। জাতীয় আয়ে কৃষির অবদান ক্রমশ কমলেও বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের দিক থেকে কৃষিই এখন বড় খাত হিসেবে পরিচিত। এ দেশের শ্রমশক্তির প্রায় ৫০% শ্রমিক এ খাতে নিয়োজিত। জনসংখ্যার প্রায় ৭৫% মানুষ কৃষির সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে জড়িত। কৃষিকাজ ছাড়াও এ দেশের মানুষের অর্থনৈতিক কাজগুলো হলো পোশাক শিল্পের কাজ, বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের কাজ, বড় বড় শিল্প ও কলকারখানার কাজ, সরকারি ও বেসরকারি বিভিন্ন চাকরি, রাস্তাঘাট ও রেললাইন নির্মাণ, যানবাহন চালনা, ছোট-বড় ব্যবসা-বাণিজ্য ইত্যাদি। বাংলাদেশের মতো দরিদ্র দেশের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড অত্যন্ত বিচিত্র ধরনের। অতি প্রাচীনকাল থেকে বিচিত্র এ কর্মকাণ্ডের মাধ্যমে এ দেশের মানুষ সুখ-স্বাচ্ছন্দ্যে থাকার অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের সানজিদার স্বামী ও তার দেখা নানা পেশার লোকজন বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
SSCঅর্থনীতিঅধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পানি সম্পদ সম্পর্কে লেখো।

পানি সম্পদ সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সঞ্চয় সম্পর্কে লেখো।

সঞ্চয় সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রামাণিক মুদ্রা কাকে বলে?

প্রামাণিক মুদ্রা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চয়ন বলতে কী বোঝায়?

চয়ন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সুযোগ ব্যয় কী?

সুযোগ ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।