শেয়ারFacebookWhatsApp

মাসুদা বেগমের জমানো অর্থ অর্থনীতির কোন ধারণাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে মাসুদা বেগমের জমানো অর্থ অর্থনীতির সঞ্চয় ধারণাকে নির্দেশ করে। মানুষ ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটা ভোগ করে না। আয়ের একটি অংশ কোনো আর্থিক প্রতিষ্ঠানে রেখে দেয়। এই রেখে দেওয়া অংশটাই হলো সঞ্চয়। সঞ্চয়ের ধারণাটি সমীকরণ দিয়ে বোঝানো যায় [গণিত] যখন [গণিত] এখানে, [গণিত] সঞ্চয়, [গণিত] আয়, [গণিত] ভোগ ব্যয়। উদ্দীপকের তথ্য অনুযায়ী, মাসুদা বেগমের ক্ষেত্রে সমীকরণটি নিম্নোক্তভাবে প্রয়োগ করা যায়- [গণিত] সুতরাং উদ্দীপক অনুযায়ী মাসুদা বেগমের স্বামী মধ্যপ্রাচ্যের একটি দেশে চাকরি করেন। তিনি স্ত্রীকে ৩০,০০০ টাকা পাঠান। সেখান থেকে প্রতি মাসে ১০,০০০ টাকা সঞ্চয় (S) করেন। সুতরাং বলা যায়, মাসুদা বেগমের জমানো অর্থ অর্থনীতির সঞ্চয় ধারণাকে নির্দেশ করে।

SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল

মাসুদা বেগমের জমানো অর্থ অর্থনীতির কোন ধারণাকে নির্দেশ করে? ব্যাখ্য…

উদ্দীপক

মাসুদা বেগমের স্বামী মধ্যপ্রাচ্যের একটি দেশে চাকরি করেন। তিনি স্ত্রীকে ৩০,০০০ টাকা পাঠান। মাসুদা বেগম সংসারের খরচ ও সন্তানদের লেখাপড়ার খরচ চালিয়ে প্রতি মাসে ব্যাংকে ১০,০০০ টাকা জমা করেন। পাঁচ বছর পর তিনি ব্যাংকে জমানো টাকা দিয়ে গ্রামের গরিব ও অসহায় ২০ জন নারীকে নিয়ে বাঁশ, বেত এবং কাপড়ের একটি ছোট শিল্প গড়ে তোলেন।

Dhaka · 2024

উত্তর

কোনো দ্রব্যের মানুষের অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলে।

উত্তর

যে সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে অর্থ উপার্জিত হয় না এবং তা জীবনধারণের জন্য ব্যয় করা যায় না তাকে অ-অর্থনৈতিক কর্মকাণ্ড বলা হয়। এ ধরনের কর্মকাণ্ড মানুষের অভাব পূরণ করলেও অর্থ উপার্জনে ভূমিকা রাখতে পারে না। পিতামাতা কর্তৃক সন্তান লালন-পালনের মাধ্যমে কোনো অর্থ উপার্জিত হয় না বা জীবনধারণের জন্য ব্যয় করা যায় না তাই এ কাজকে অ-অর্থনৈতিক কাজ বলা হয়।

উত্তর

উদ্দীপকে মাসুদা বেগমের জমানো অর্থ অর্থনীতির সঞ্চয় ধারণাকে নির্দেশ করে। মানুষ ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটা ভোগ করে না। আয়ের একটি অংশ কোনো আর্থিক প্রতিষ্ঠানে রেখে দেয়। এই রেখে দেওয়া অংশটাই হলো সঞ্চয়। সঞ্চয়ের ধারণাটি সমীকরণ দিয়ে বোঝানো যায়−S=Y−C(- S = Y-C ( যখন Y>C)Y > C) এখানে, S=S = সঞ্চয়, Y=Y = আয়, C=C = ভোগ ব্যয়। উদ্দীপকের তথ্য অনুযায়ী, মাসুদা বেগমের ক্ষেত্রে সমীকরণটি নিম্নোক্তভাবে প্রয়োগ করা যায়- Y=৩০,০০০Y = ৩০,০০০ C=২০,০০০C = ২০,০০০ ∴S=৩০,০০০−২০,০০০=১০,০০০\therefore S= ৩০,০০০ - ২০,০০০ = ১০,০০০ সুতরাং উদ্দীপক অনুযায়ী মাসুদা বেগমের স্বামী মধ্যপ্রাচ্যের একটি দেশে চাকরি করেন। তিনি স্ত্রীকে ৩০,০০০ টাকা পাঠান। সেখান থেকে প্রতি মাসে ১০,০০০ টাকা সঞ্চয় (S) করেন। সুতরাং বলা যায়, মাসুদা বেগমের জমানো অর্থ অর্থনীতির সঞ্চয় ধারণাকে নির্দেশ করে।

উত্তর

মাসুদা বেগমের দ্বিতীয় পদক্ষেপ অর্থনীতির ভাষায় বিনিয়োগ বলে। আর বিনিয়োগ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। আর্থসামাজিক উন্নয়নে বিনিয়োগের ভূমিকা অপরিসীম। মানুষ তার সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহার করে তখন তাকে বিনিয়োগ বলে। অর্থনীতিতে বিনিয়োগের গুরুত্ব অপরিসীম। মানুষ আয় থেকে সঞ্চয় করে থাকে। সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয়, তখন তাকে বিনিয়োগ বলে। ধরা যাক, একটি নির্দিষ্ট সময়ে একটি কারখানায় এক লক্ষ টাকার মূলধন সামগ্রী আছে। উৎপাদন বাড়ানোর -জন্য আরও পঞ্চাশ হাজার টাকার মূলধন সামগ্রী ক্রয় করা হলো। অতিরিক্ত এ পঞ্চাশ হাজার টাকা হলো বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে উৎপাদনের পরিমাণ বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। উদ্দীপকে মাসুদা বেগমের স্বামীর পাঠানো টাকা থেকে সংসারের খরচ ও সন্তানদের লেখাপড়ার খরচ চালিয়ে প্রতি মাসে ব্যাংকে ১০,০০০ টাকা জমা করেন। পাঁচ বছর পর তিনি ব্যাংকে জমানো টাকা দিয়ে বাঁশ, বেত এবং কাপড়ের একটি ছোট শিল্প গড়ে তোলেন। অর্থাৎ জমাকৃত সঞ্চয়ের টাকা উৎপাদনশীল ও লাভজনক খাতে বিনিয়োগ করে, যেখান থেকে পুনরায় উপার্জন করা সম্ভব। এছাড়া সেখানে গ্রামের গরিব ও অসহায় ২০ জন নারীর কর্মসংস্থান হচ্ছে। সুতরাং বলা যায়, মাসুদা বেগমের দ্বিতীয় পদক্ষেপ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে।
SSCঅর্থনীতিঅধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পানি সম্পদ সম্পর্কে লেখো।

পানি সম্পদ সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সঞ্চয় সম্পর্কে লেখো।

সঞ্চয় সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রামাণিক মুদ্রা কাকে বলে?

প্রামাণিক মুদ্রা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চয়ন বলতে কী বোঝায়?

চয়ন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সুযোগ ব্যয় কী?

সুযোগ ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

মাসুদা বেগমের জমানো অর্থ অর্থনীতির কোন ধারণাকে নির্দেশ করে? ব্যাখ্য… | Prosthuti