মি. হাইটস এর দেশের অর্থ ব্যবস্থার স্বরূপ ব্যাখ্যা কর।
উত্তর: মি. হাইটস এর দেশে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় উৎপাদনের উপাদানগুলোর ওপর ব্যক্তিমালিকানা বজায় থাকে। উৎপাদন, বিনিময়, বণ্টন ও ভোগসহ সমাজের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। উৎপাদনকারী ভোক্তার চাহিদা ও মুনাফার সুযোগ অনুযায়ী দ্রব্য সরবরাহ করে। ভোগের ক্ষেত্রেও ভোক্তা পূর্ণ স্বাধীনতা ভোগ করে। এসব ক্ষেত্রে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না। তাই এ ধরনের অর্থব্যবস্থাকে মুক্তবাজার অর্থনীতিও বলা হয়। এ অর্থব্যবস্থায় দ্রব্য ও সেবা উৎপাদনের ক্ষেত্রে প্রতিষ্ঠানসমূহের মধ্যে অবাধ প্রতিযোগিতা পরিলক্ষিত হয়। সেখানে ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক দরকষাকষির মাধ্যমে উৎপাদিত দ্রব্য ও সেবার দাম নির্ধারিত হয়। উদ্দীপকে দেখা যায়, মি. হাইটস এর দেশে ক্রেতা-বিক্রেতার প্রতিযোগিতার মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়। উৎপাদনের উপকরণসহ সকল সম্পদের ব্যক্তিগত মালিকানা রয়েছে। সরকার শুধু সার্বভৌমত্ব ও নিরাপত্তার দায়িত্ব পালন করে। যা ধনতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্যের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
মি. হাইটস এর দেশের অর্থ ব্যবস্থার স্বরূপ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর