শেয়ারFacebookWhatsApp

রানার পাওয়া উপহারটি অর্থনীতিতে কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে রানার বাবা রানাকে যে উপহারটি দেয় তা অর্থনীতিতে অর্থনৈতিক দ্রব্য এবং ভোগ্য দ্রব্য। দ্রব্য বলতে আমরা সাধারণত শুধু বস্তুগত সম্পদকে বুঝে থাকি। মানুষের অভাব মেটাবার ক্ষমতাসম্পন্ন বস্তুগত সব জিনিসকে আমরা দ্রব্য বলে থাকি। অর্থাৎ যে জিনিসের উপযোগ আছে, অর্থনীতিতে তাই দ্রব্য। অর্থাৎ যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য মানুষকে অর্থ প্রদান করতে হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলা হয়। এদের জোগান সীমাবদ্ধ থাকে। যেমন- খাদ্য, বস্ত্র, বই, কম, চেয়ার, টেবিল ইত্যাদি। আবার ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সমস্ত দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হয় তাদেরকে ভোগ্য দ্রব্য বলে। যেমন- গাড়ি, বস্ত্র ইত্যাদি। উদ্দীপকে রানার লেখা কবিতা সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হওয়ায় তার বাবা তাকে একটি নতুন ড্রেস কিনে দিল। এই ড্রেস পাওয়ার জন্য তার বাবাকে অর্থ প্রদান করতে হয়েছে। অর্থাৎ ড্রেস একটি - অর্থনৈতিক দ্রব্য এবং একইসাথে ভোগ্য দ্রব্য।

SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল

রানার পাওয়া উপহারটি অর্থনীতিতে কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা কর।

উদ্দীপক

রানার লেখা কবিতা সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হওয়ায় বন্ধুরা তার অনেক প্রশংসা করল। রানার বাবাও খুব খুশি হলো এবং তাকে একটি নতুন ড্রেস কিনে দিল। এতে রানা আনন্দিত হলো।

Comilla · 2024

উত্তর

মানুষ ভবিষ্যতের কথা চিন্তা করে তার আয়ের সম্পূর্ণ অংশ ব্যয় না করে একটি অংশ জমা করে রাখে। এ জমা রাখা অংশকে সঞ্চয় বলে।

উত্তর

মানুষ জীবিকা সংগ্রহের জন্য যে কার্যাবলি করে থাকে, তাকে অর্থনৈতিক কার্যাবলি বলা হয়। অর্থনৈতিক কর্মকান্ডের মাধ্যমে মানুষ অর্থ উপার্জন করে এবং জীবনধারণের জন্য তা ব্যয় করে। যেমন- শ্রমিকরা কলকারখানায় কাজ করে, কৃষকরা জমিতে কাজ করে, ডাক্তার রোগীদের চিকিৎসা করে, শিল্পপতিরা শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করে- এগুলো হলো অর্থনৈতিক কাজ। মানুষের অর্থনৈতিক কর্মকান্ডের মূল প্রেরণা হলো দ্রব্যসামগ্রীর অভাব পূরণ করা, নতুন দ্রব্য ও সেবা পণ্য সৃষ্টি করা।

উত্তর

উদ্দীপকে রানার বাবা রানাকে যে উপহারটি দেয় তা অর্থনীতিতে অর্থনৈতিক দ্রব্য এবং ভোগ্য দ্রব্য। দ্রব্য বলতে আমরা সাধারণত শুধু বস্তুগত সম্পদকে বুঝে থাকি। মানুষের অভাব মেটাবার ক্ষমতাসম্পন্ন বস্তুগত সব জিনিসকে আমরা দ্রব্য বলে থাকি। অর্থাৎ যে জিনিসের উপযোগ আছে, অর্থনীতিতে তাই দ্রব্য। অর্থাৎ যে সমস্ত দ্রব্য পাওয়ার জন্য মানুষকে অর্থ প্রদান করতে হয় তাকে অর্থনৈতিক দ্রব্য বলা হয়। এদের জোগান সীমাবদ্ধ থাকে। যেমন- খাদ্য, বস্ত্র, বই, কম, চেয়ার, টেবিল ইত্যাদি। আবার ভোগ বা ব্যবহারের মাধ্যমে যে সমস্ত দ্রব্যের উপযোগ নিঃশেষ করা হয় তাদেরকে ভোগ্য দ্রব্য বলে। যেমন- গাড়ি, বস্ত্র ইত্যাদি। উদ্দীপকে রানার লেখা কবিতা সাপ্তাহিক পত্রিকায় প্রকাশিত হওয়ায় তার বাবা তাকে একটি নতুন ড্রেস কিনে দিল। এই ড্রেস পাওয়ার জন্য তার বাবাকে অর্থ প্রদান করতে হয়েছে। অর্থাৎ ড্রেস একটি - অর্থনৈতিক দ্রব্য এবং একইসাথে ভোগ্য দ্রব্য।

উত্তর

উদ্দীপকে রানার কাজটি তথা কবিতা লেখা অর্থনীতিতে সম্পদ নয় বরং এটি মানবিক সম্পদ। মানুষের মানবীয় গুণাবলিকে মানবিক সম্পদ বলা হয়। অর্থনীতিতে সম্পদ হলো সেই সমস্ত জিনিস বা দ্রব্য যেগুলো পেতে চাইলে সেগুলোর জন্য অর্থ ব্যয় করতে হয়। কোনো জিনিসকে যদি অর্থনীতিতে সম্পদ বলতে হয় তবে তার চারটি বৈশিষ্ট্য থাকা আবশ্যক। বৈশিষ্ট্যগুলো হলো উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা। হস্তান্তরযোগ্যতা বলতে হাত বদল হওয়া বোঝায়। অর্থাৎ যে দ্রব্যের মালিকানা বদল বা পরিবর্তন করা যায় তা-ই হলো সম্পদ। আবার যেসব দ্রব্য মানুষের অভ্যন্তরীণ গুণ বোঝায় তা অর্থনীতির ভাষায় সম্পদ নয়। কেননা, এর কোনো বাহ্যিক অস্তিত্ব আমরা উপলব্ধি করতে পারি না। উদ্দীপকে রানার কবিতা লেখার পারদর্শিতা মানবিক সম্পদ। এটি কোনো অর্থনৈতিক সম্পদ নয়। কারণ এর হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা নেই। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত রানার কবিতা লেখা মানবিক সম্পদ; কিন্তু অর্থনীতির ভাষায় তা সম্পদ নয়।
SSCঅর্থনীতিঅধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পানি সম্পদ সম্পর্কে লেখো।

পানি সম্পদ সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সঞ্চয় সম্পর্কে লেখো।

সঞ্চয় সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রামাণিক মুদ্রা কাকে বলে?

প্রামাণিক মুদ্রা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চয়ন বলতে কী বোঝায়?

চয়ন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সুযোগ ব্যয় কী?

সুযোগ ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।