দৃশ্যপট-২-এ নির্দেশিত বিধিটি কি সবসময়ই কার্যকর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: দৃশ্যপট-২ এ নির্দেশিত চাহিদা বিধিটি সবসময়ই কার্যকর হয় না। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দাম ও চাহিদার পরিমাণের মধ্যকার এরূপ বিপরীত সম্পর্ক যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় সেটিই চাহিদা বিধি। কিন্তু যদি অন্যান্য অবস্থা যেমন- ক্রেতার আয়, রুচি, পছন্দ, পরিবর্তক দ্রব্যের দাম, ভবিষ্যৎ দাম বাড়ার আশঙ্কা ইত্যাদি বিষয় পরিবর্তিত হয় তবে চাহিদা বিধি কার্যকর হবে না। অর্থাৎ তখন তার দাম বাড়লেও চাহিদা কমবে না অথবা দ্রব্যের দাম কমলেও চাহিদা বাড়বে না। আর যে সমস্ত বিষয়ের প্রভাবে চাহিদা বিধি অকার্যকর হয়ে পড়ে সেগুলোকে চাহিদা বিধির ব্যতিক্রম বলে। যে বিষয়গুলো চাহিদা বিধিকে অকার্যকর করে সেগুলোকে চাহিদা বিধির ব্যতিক্রম বলা হয়। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, দৃশ্যপট-২ এ নির্দেশিত বিধিটি সবসময়ই কার্যকর হয় না।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
দৃশ্যপট-২-এ নির্দেশিত বিধিটি কি সবসময়ই কার্যকর? তোমার উত্তরের সপক্ষ…
উদ্দীপক

Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
চিত্রে ভূমি অক্ষে কমলার একক এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ নির্দেশ করা হয়েছে। ১ম কমলার প্রান্তিক উপযোগ ১০ টাকা। যার সমন্বয় বিন্দু a। ২য় একক কমলার প্রান্তিক উপযোগ ৩। যার সমন্বয় বিন্দু ৮। ৩য়, ৪র্থ ও ৫ম একক কমলা ভোগ করলে প্রান্তিক উপযোগ কমে যথাক্রমে ২, ১ ও ০ (শূন্য) হয়। যাদের সমন্বয় বিন্দু যথাক্রমে c, d ও e। এখন a, b, c, d ও e বিন্দু যোগ করে রেখা পাওয়া যায়। উক্ত রেখাই উদ্দীপকের দৃশ্যপট-১ এর তথ্য ব্যবহার করে অঙ্কিত প্রান্তিক উপযোগ রেখা।উত্তর