উদ্দীপকের আলোকে ভোক্তা কোন পর্যায়ে দ্রব্যটি আর ক্রয় করবে না? স্বপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের আলোকে ভোক্তা ৫ম পর্যায়ের পর আর দ্রব্যটি ক্রয় করবে না। ভোক্তা কোনো একটি দ্রব্য যত বেশি ভোগ করে তার কাছে ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ তত কমতে থাকে। এভাবে ভোগ বৃদ্ধি করতে থাকলে ঐ দ্রব্যের প্রান্তিক উপযোগ শূন্য হয়। অর্থাৎ অতিরিক্ত এই একক ভোগের ক্ষেত্রে ভোক্তার কোনো উপযোগ নেই। এ পর্যায়ে ভোক্তা আর ঐ দ্রব্যটি ক্রয় করবে না। উদ্দীপকের সূচিতে দেখা যায়, ১ম একক দ্রব্য হতে প্রাপ্ত মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ ৯ টাকা। ভোগ বৃদ্ধি পেয়ে ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ একক হলে মোট উপযোগ বৃদ্ধি পেয়ে যথাক্রমে ১৩, ১৬, ১৮, ১৯ ও ১৯ টাকা হয় কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমে ৪, ৩, ২, ১ ও ০ টাকা হয়। ভোগের পরিমাণ আরও বৃদ্ধি পেয়ে ৭ম একক হলে মোট উপযোগ কমে ১৮ টাকা হয় কিন্তু প্রান্তিক উপযোগ ঋণাত্মক - ১ টাকা হয়। ১ম একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ সমান হয়। তবে ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে কমতে থাকে। ৬ষ্ঠ এককের প্রান্তিক উপযোগ শূন্য (০) এবং ৭ম এককের প্রান্তিক উপযোগ ঋণাত্মক (- ১) টাকা। এ থেকে বুঝা যায়, ৫ম এককের পর ভোক্তা কোনো উপযোগ লাভ করে না। তাই ভোক্তা ৫ম পর্যায়ের পর দ্রব্যটি আর ক্রয় করবে না।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে ভোক্তা কোন পর্যায়ে দ্রব্যটি আর ক্রয় করবে না? স্বপক্…
উদ্দীপক

Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর

উত্তর