যোগান রেখা ডানদিকে ঊর্ধ্বগামী কেন?
উত্তর: দামের সাথে যোগানের সমমুখী সম্পর্কের কারণে যোগান রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। সাধারণত দাম বাড়লে যোগান বাড়ে এবং দাম কমলে যোগান কমে। যোগান রেখার লম্ব অক্ষে থাকে দাম এবং ভূমি অক্ষে থাকে যোগানের পরিমাণ। দাম যত বেড়ে উপরের দিকে আসে, যোগানের পরিমাণ তত বৃদ্ধি পেয়ে ভূমি অক্ষের ডানদিকে সরতে থাকে। ফলে যোগান রেখা ডানদিকে ঊর্ধ্বগামী হয়।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
যোগান রেখা ডানদিকে ঊর্ধ্বগামী কেন?
উত্তর