আমাদের পুষ্টির চাহিদা পূরণে যে সম্পদ অবদান রাখে তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: আমাদের পুষ্টির চাহিদা পূরণে প্রাণিজ সম্পদ গুরুত্বপূর্ণ অবদান রাখে। বাংলাদেশের সর্বত্র বিভিন্ন প্রজাতির পশু-পাখি দেখা যায়। গৃহপালিত পশু-পাখির মধ্যে গরু, ছাগল, ভেড়া, মহিষ, হাঁস, মুরগি প্রভৃতি প্রধান। এছাড়া সুন্দরবন ও পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে রয়েছে বাঘ, হাতি, হরিণ প্রভৃতি মূল্যবান জীবজন্তু ও অসংখ্য প্রজাতির পাখি। আমাদের নদ-নদী, বিল, হাওড়, পুকুর ইত্যাদি জলাশয় এবং বঙ্গোপসাগরে বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। এ সবই এদেশের প্রাণিজ সম্পদের অন্তর্ভুক্ত। উদ্দীপকে দেখা যায়, মিনার নানা বলেন, নদ-নদী ও বঙ্গোপসাগরে বিভিন্ন রকম মাছ পাওয়া যায় যা আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে। এটি মূলত প্রাণিজ সম্পদকে নির্দেশ করে। এ ধরনের সম্পদ আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে। আমাদের দেশে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়। যা আমাদের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং বলা যায়, আমাদের পুষ্টির চাহিদা পূরণে প্রাণিজ সম্পদের অবদান অপরিসীম।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
আমাদের পুষ্টির চাহিদা পূরণে যে সম্পদ অবদান রাখে তা উদ্দীপকের আলোকে …
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর