উদ্দীপকে মিনার নানার বাড়ির দৃশ্য কোন সম্পদকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মিনার নানার বাড়ির দৃশ্য বনজ সম্পদকে নির্দেশ করে। কোনো দেশের গাছপালা, সেগুলো থেকে প্রাপ্ত কাঠ, জ্বালানি উপকরণ এবং সেখানে বাসরত জীবজন্তু ইত্যাদির সমষ্টিই হলো বনজ সম্পদ। বনভূমি ও বনজ সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক ও পরিবেশগত অবস্থা ভালো রাখার জন্য বাংলাদেশের ভূখণ্ডের কমপক্ষে ২৫ ভাগ বনাঞ্চল থাকা দরকার। উদ্দীপকে দেখা যায়, মিনা বার্ষিক পরীক্ষার পর বাবা-মায়ের সাথে তার নানার বাড়ি বেড়াতে যায়। সেখানে বনাঞ্চলে সুন্দরী, গরান প্রভৃতি মূ ল্যবান গাছপালা দেখে মুগ্ধ হয়। এটি বনজসম্পদ সুন্দরবনকে নির্দেশ করছে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও বরগুনা জেলার সমুদ্র উপকূলে এ বন অবস্থিত। এর আয়তন প্রায় ৬,০১৭ বর্গকিলোমিটার। এ বনাঞ্চলে সুন্দরী, গরান, গেওয়া, কেওড়া, বাইন প্রভৃতি মূল্যবান গাছ জন্মায়। সুন্দরবনে পৃথিবী বিখ্যাত বাঘ 'রয়েল বেঙ্গল টাইগার' এবং বিভিন্ন প্রজাতির মূল্যবান পশু-পাখি বাস করে। সুন্দরবনকে জাতিসংঘের একটি বিশেষ সংস্থা ইউনেস্কো ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে 'বিশেষ অঞ্চল' ঘোষণা করেছে।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
উদ্দীপকে মিনার নানার বাড়ির দৃশ্য কোন সম্পদকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর