শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ এ উল্লিখিত 'ক' ব্যক্তির কাজ কোন ধরনের অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর।

উত্তর: দৃশ্যকল্প-১ এ উল্লিখিত 'ক' ব্যক্তির কাজ কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত। বাংলাদেশের অর্থনীতি কৃষিপ্রধান হলেও কৃষিকাজ ছাড়াও এদেশের মানুষ আরও অনেক অর্থনৈতিক কাজের সাথে জড়িত। যেমন- পোশাক শিল্পের কাজ, বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের কাজ, সরকারি ও বেসরকারি বিভিন্ন চাকরি, ছোট-বড় ব্যবসায় ইত্যাদি কাজের মাধ্যমে এদেশের মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। এসকল কাজ কৃষি বহির্ভূত অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'ক' ব্যক্তির একটি পোশাক কারখানা আছে। সেখানে তিনি বিভিন্ন ডিজাইনের শার্ট। প্যান্টসহ অনেক সুন্দর পোশাক তৈরি করেন। যা বাংলাদেশে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলিকে নির্দেশ করে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ উল্লিখিত 'ক' ব্যক্তির কাজ কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত।

SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল

দৃশ্যকল্প-১ এ উল্লিখিত 'ক' ব্যক্তির কাজ কোন ধরনের অর্থনৈতিক কার্যাব…

উদ্দীপক

দৃশ্যকল্প-১ : 'ক' ব্যক্তির একটি পোশাক তৈরির কারখানা আছে। সেখানে তিনি বিভিন্ন ডিজাইনের শার্ট, প্যান্টসহ অনেক সুন্দর পোশাক তৈরি করেন। দৃশ্যকল্প-২ : 'খ' ব্যক্তি গ্রামে বাস করেন। তিনি বিভিন্ন ধরনের শাকসবজিসহ, পশু পালন ও মাছ চাষ করেন।

Dhaka · 2023

উত্তর

কোনো দ্রব্যের বা সেবার দ্বারা ব্যক্তির অভাব পূরনের ক্ষমতাকে উপযোগ বলে।

উত্তর

মানুষ আয় করে ভোগ করার জন্য। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই মানুষ ভোগ করে না। আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এই রেখে দেওয়া অংশের নাম সঞ্চয়। ধরো, তোমার বাবা এক মাসে দশ হাজার টাকা বেতন পান। নয় হাজার টাকা তোমাদের পরিবারের জন্য ব্যয় করেন। এখানে তোমার বাবা এক হাজার টাকা সঞ্চয় করেন। সঞ্চয়ের এ ধারণাটি সমীকরণ দিয়ে বোঝানো যায়। যেমন: S = Y-C (যখন Y > C) এখানে, S = সঞ্চয়, Y = আয়, C = ভোগ ব্যয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ উল্লিখিত 'ক' ব্যক্তির কাজ কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত। বাংলাদেশের অর্থনীতি কৃষিপ্রধান হলেও কৃষিকাজ ছাড়াও এদেশের মানুষ আরও অনেক অর্থনৈতিক কাজের সাথে জড়িত। যেমন- পোশাক শিল্পের কাজ, বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের কাজ, সরকারি ও বেসরকারি বিভিন্ন চাকরি, ছোট-বড় ব্যবসায় ইত্যাদি কাজের মাধ্যমে এদেশের মানুষ জীবিকা নির্বাহ করে থাকে। এসকল কাজ কৃষি বহির্ভূত অর্থনৈতিক কাজের অন্তর্ভুক্ত। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'ক' ব্যক্তির একটি পোশাক কারখানা আছে। সেখানে তিনি বিভিন্ন ডিজাইনের শার্ট। প্যান্টসহ অনেক সুন্দর পোশাক তৈরি করেন। যা বাংলাদেশে কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলিকে নির্দেশ করে। তাই বলা যায়, দৃশ্যকল্প-১ এ উল্লিখিত 'ক' ব্যক্তির কাজ কৃষি বহির্ভূত অর্থনৈতিক কার্যাবলির অন্তর্ভুক্ত।

উত্তর

দৃশ্যকল্প-২ এ উল্লিখিত সম্পদগুলো হলো কৃষি সম্পদ। বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত হলো কৃষি। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষিভিত্তিক। এদেশের অধিকাংশ লোক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। দেশের মোট জনসংখ্যার শতকরা ৬৩ ভাগ লোক কৃষির ওপর নির্ভরশীল। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো কৃষির ওপর নির্ভরশীলতা। এ খাতের অন্যান্য উপাদান হলো ফসল, পশু সম্পদ, মৎস্য সম্পদ ও বনজ সম্পদ। গত কয়েক বছর ধরে কৃষিখাতে প্রবৃদ্ধির ধারা অব্যাহত আছে। জাতীয় আয়ের প্রায় ১৩.৩৫ ভাগ কৃষি থেকে আসে। দৃশ্যকল্প-২ এ 'খ' ব্যক্তি গ্রামে বাস করেন। তিনি বিভিন্ন ধরনের শাক সবজিসহ, পশু পালন ও মাছ চাষ করেন। এগুলো কৃষি সম্পদের অন্তর্ভুক্ত। আমাদের দেশের গ্রামীণ জনগোষ্ঠীর অধিকাংশই কৃষির ওপর নির্ভরশীল। এদেশে প্রায় ৯০,৯৯০ বর্গকিলোমিটার চাষযোগ্য কৃষি জমি আছে। এদেশের কৃষিক্ষেত্র ধান, গম, ডাল, আলু, তেলবীজ, ফলমূল প্রভৃতি খাদ্যশস্য উৎপাদন হয়। এছাড়া পাট, ইক্ষু, চা, তামাক, রেশম প্রভৃতি অর্থকরী ফসল উৎপাদন হয়। এসব কৃষিদ্রব্য দেশের অর্থনীতির অগ্রগতিতে বিশেষ অবদান রাখে। কৃষির উপর নির্ভর করেই আমাদের দেশের বিভিন্ন ধরনের শিল্প কারখানা গড়ে উঠেছে। কৃষির উন্নয়ন ঘটলে শিল্পেরও উন্নতি সাধিত হবে। সুতরাং বলা যায়, দৃশ্যকল্প-২ এর কৃষি সম্পদগুলো অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
SSCঅর্থনীতিঅধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পানি সম্পদ সম্পর্কে লেখো।

পানি সম্পদ সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সঞ্চয় সম্পর্কে লেখো।

সঞ্চয় সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রামাণিক মুদ্রা কাকে বলে?

প্রামাণিক মুদ্রা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চয়ন বলতে কী বোঝায়?

চয়ন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সুযোগ ব্যয় কী?

সুযোগ ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।