বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাহেদ চৌধুরীর কাজের ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাহেদ চৌধুরীর কাজের ভূমিকা অপরিসীম। মানুষ তার আয়ের কিছু অংশ ভবিষ্যতের নিরাপত্তার জন্য জমা রাখে। অর্থনীতিতে একে সঞ্চয় বলা হয়। আবার সঞ্চিত এ অর্থকে উৎপাদনশীল কাজে নিয়োজিত করাই হলো বিনিয়োগ। অর্থাৎ সঞ্চিত অর্থ বিনিয়োগের মাধ্যমে মূলধনী দ্রব্যের উৎপাদন বাড়িয়ে মূলধন গঠন ত্বরান্বিত করে। এক্ষেত্রে সঞ্চয় বিনিয়োগের উৎস হিসেবে কাজ করে। দৃশ্যকল্প-২ এ জাহেদ চৌধুরী তার সঞ্চিত অর্থের সিংহ ভাগ ব্যয় করে তার ছোট দোকানটি সুপারশপে পরিণত করেন। এতে অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এর ফলে তার পরিবারের উৎপাদন বাড়ে। এতে অর্থনৈতিক উন্নয়ন হয়। জমাকৃত টাকা দিয়ে ছোট দোকনটিকে সুপারশপে পরিণত করাকে অর্থনীতিতে বিনিয়োগ বলে। দ্রুত অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো বর্ধিত বিনিয়োগ। বিনিয়োগের মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা গেলে অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আর তাতে দেশের অর্থনীতির চাকা সচল হয়। বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের ফলে উৎপাদনের পরিমাণ বাড়ে এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়। এর ফলে অর্থনৈতিক সমৃদ্ধি আসে।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাহেদ চৌধুরীর কাজের ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর