দৃশ্যকল্প-১ এ লিমার ক্ষেত্রে অর্থনীতির কোন ধারণার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ লিমার ক্ষেত্রে অর্থনীতির 'মানুষকে পেতে হলে ছাড়াতে হয়' ধারণার প্রতিফলন ঘটেছে। পছন্দমতো কোনো কিছু পেতে গেলে আমাদেরকে অবশ্যই পছন্দের অপর একটি জিনিস ত্যাগ করতে হয়। উদাহরণ দিয়ে বলি, তুমি যদি অর্থনীতি বিষয় পড়তে মোট সময় ব্যয় কর, তবে বাংলা বা ইংরেজি বিষয়ে পড়া থেকে তোমাকে বিরত থাকতে হবে। এরূপ তুমি যদি টিভি দেখ, তবে খেলাধুলার পেছনে সময় ব্যয় করতে পারবে না। আবার সরকার যদি বাজেটে সামরিক খাতে বেশি ব্যয় করে, তবে শিক্ষাখাতসহ অন্যান্য বেসামরিক খাতে ব্যয় কমাতে হবে। অর্থাৎ সমাজে মানুষ সর্বদা একটি দেওয়া-নেওয়ার (Trade offs) নীতি মেনে চলেন। দৃশ্যকল্প-১ এ দেখা যায়, মিসেস লিমা পেশায় একজন ব্যাংকার। তিনি গৃহ পরিচারিকার হাতে তার সন্তানের লালন-পালনের দায়িত্ব দিয়ে নিয়মিত অফিসে যান। এই সময়টুকু বাচ্চার দেখাশোনা থেকে বিরত থাকতে হয়। পছন্দের কোনো জিনিস পাওয়ার জন্য অপর একটি পছন্দের জিনিস ছাড়তে হচ্ছে। তাই বলা যায়, লিমার ক্ষেত্রে অর্থনীতির 'মানুষকে পেতে হলে ছাড়াতে হয়' ধারণাটির প্রতিফলন ঘটেছে।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ লিমার ক্ষেত্রে অর্থনীতির কোন ধারণার প্রতিফলন ঘটেছে? ব…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর