ছক-২ এ উল্লিখিত সম্পদগুলোকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যায় কি? তোমার মতামত দাও।
উত্তর: ছক-২ এ উল্লিখিত সম্পদগুলোকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যায় না। মানুষের বিভিন্ন প্রকার যোগ্যতা ও দক্ষতাকে মানবিক সম্পদ বলা হয়। যেমন- শারীরিক যোগ্যতা, প্রতিভা, উদ্যোগ, দক্ষতা ও সাংগঠনিক ক্ষমতা ইত্যাদি। তবে অর্থনীতিতে এগুলোকে সম্পদ বলা যায় না। কারণ এগুলোতে সম্পদের চারটি বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা নেই। ছক-২ এর প্রতিভা, দক্ষতা ও সাংগঠনিক ক্ষমতা মানবিক সম্পদ হলেও অর্থনীতিতে তা সম্পদ নয়। কারণ কোনো বস্তুকে সম্পদ হতে হলে এর হস্তান্তরযোগ্যতা ও বাহ্যিকতা থাকতে হয়। মানুষের প্রতিভা, উদ্যোগ ও সাংগঠনিক ক্ষমতা হস্তান্তরযোগ্য নয়। আবার কোনো ব্যক্তি গান গাইতে পারে এটি তার প্রতিভা। কেউ আবার যন্ত্রপাতি মেরামত করতে পারে এটি তার দক্ষতা। তবে এ দক্ষতাগুলোর বাহ্যিক অস্তিত্ব নেই। তাই এগুলোকে মানবিক সম্পদ বলা হলেও অর্থনৈতিক সম্পদ বলা যাবে না।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
ছক-২ এ উল্লিখিত সম্পদগুলোকে অর্থনীতির ভাষায় সম্পদ বলা যায় কি? তোমার…
উদ্দীপক

Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর