রাহিজ সাহেবের শেষোক্ত কাজ কি অর্থনীতিতে সমৃদ্ধি আনে? এরূপ আরও দু'টি ক্ষেত্র উল্লেখ করে দেশে অর্থনীতিতে ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: রাহিজ সাহেবের শেষোক্ত কাজটি হলো ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগ। যা অর্থনীতিতে সমৃদ্ধি আনে। এরূপ আরও দুটি ক্ষেত্র হলো কৃষি ও সেবাখাত। এ দুটি খাত অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে। ক্ষুদ্র ও কুটির শিল্প : এখাতে বিনিয়োগ বৃদ্ধি করলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বৃদ্ধি পাবে। ফলে বেকারত্ব হ্রাস পাবে। এতে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হবে। কৃষি : অনেক সময় অর্থের অভাবে কৃষি খাতে উন্নত বীজ ও আধুনিক সেচব্যবস্থা ব্যবহার করা যায় না। কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি করলে সহজেই উন্নত বীজ, আধুনিক সেচব্যবস্থা ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হবে। ফলে উৎপাদন বাড়বে, যা অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে সহায়ক হবে। সেবাখাত : হোটেল ও রেস্তোরাঁ, পরিবহন, যোগাযোগ, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, গৃহায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবা প্রভৃতি ক্ষেত্রে সেবাকর্ম উৎপাদিত হয়। এসব ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করলে তা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়ক হবে। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উল্লিখিত ক্ষেত্রগুলোতে বিনিয়োগ বৃদ্ধি করলে অর্থনীতিতে সমৃদ্ধি আসবে।
SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল
রাহিজ সাহেবের শেষোক্ত কাজ কি অর্থনীতিতে সমৃদ্ধি আনে? এরূপ আরও দু'টি…
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর