শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে অর্থনীতির কোন কোন ধারণার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে সঞ্চয় ও বিনিয়োগ ধারণার প্রতিফলন ঘটেছে। নিচে এ দুটি ধারণা ব্যাখ্যা করা হলো - মানুষ আয় করে ভোগ করার জন্য। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই মানুষ ভোগ করে না। আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এই রেখে দেওয়া অংশের নাম সঞ্চয়। ধরি, একজন ব্যক্তি প্রতিমাসে দশ হাজার টাকা বেতন পান। তিনি তার পরিবারের জন্য ৯ হাজার টাকা ব্যয় করেন। এখানে তিনি ১ হাজার টাকা সঞ্চয় করেন। মানুষ আয় থেকে সঞ্চয় করে থাকে। সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তখন তাকে বিনিয়োগ বলে। ধরি, একটি নির্দিষ্ট সময়ে একটি কারখানায় এক লক্ষ টাকার মূলধন সামগ্রী আছে। উৎপাদন বাড়ানোর জন্য আরও পঞ্চাশ হাজার টাকার মূলধন সামগ্রী ক্রয় করা হলো। অতিরিক্ত এ পঞ্চাশ হাজার টাকা হলো বিনিয়োগ। উদ্দীপকে দেখা যায়, রাহিজ সাহেবের মাসিক বেতন ২০০০০ টাকা। তিনি প্রতি মাসে ১০০০০ টাকা খরচ করেন এবং ১০০০০ টাকা জমা করেন। যা সঞ্চয়কে নির্দেশ করে। আবার ২ বছর পরে তিনি ১০০০০ টাকা দিয়ে ক্ষুদ্র শিল্পের যন্ত্রপাতি ক্রয় করে উৎপাদন কাজ শুরু করেন, যা বিনিয়োগ ধারণাকে নির্দেশ করে।

SSC অর্থনীতি অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · অর্থনীতি · অধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ · সৃজনশীল

উদ্দীপকে অর্থনীতির কোন কোন ধারণার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

রাহিজ সাহেবের মাসিক বেতন ২০,০০০/-। তিনি মাসে ১০,০০০/- খরচ করেন এবং ১০,০০০/- জমা করেন। দুই বছর পরে তিনি ১,০০,০০০/- দিয়ে একটি ক্ষুদ্র শিল্পের যন্ত্রপাতি ক্রয় করে উৎপাদন কাজ শুরু করেন। পরের বছর উৎপাদন বাড়ানোর জন্য আরও ৫০,০০০ টাকার যন্ত্রপাতি ক্রয় করেন।

Comilla · 2023

উত্তর

কোনো একটি জিনিস পাওয়ার জন্য অন্যটিকে ত্যাগ করতে হয়, এই ত্যাগকৃত পরিমাণই হলো অন্য দ্রব্যটির সুযোগ ব্যয়।

উত্তর

অর্থনীতিতে পণ্য বলতে সাধারণত সেসব উপকরণকে বুঝি যা চূড়ান্ত দ্রব্য উৎপাদনে ব্যবহৃত হয় যেমন- আটা হচ্ছে পণ্য যা চূড়ান্ত দ্রব্য ব্রেড উৎপাদনে ব্যবহৃত হয। এছাড়া প্রথাগতভাবে শস্য, স্বর্ণ, তেল প্রাকৃতিক গ্যাস ইত্যাদিকে পণ্য হিসেবে গণ্য করা হয়। সকল দ্রব্য পণ্য নয়। কিন্তু সকল অর্থনৈতিক দ্রব্য পণ্য। সকল সেবা পণ্য নয়, কিন্তু সকল অর্থনৈতিক সেবাই পণ্য।

উত্তর

উদ্দীপকে সঞ্চয় ও বিনিয়োগ ধারণার প্রতিফলন ঘটেছে। নিচে এ দুটি ধারণা ব্যাখ্যা করা হলো - মানুষ আয় করে ভোগ করার জন্য। ভবিষ্যতের কথা ভেবে বর্তমানে অর্জিত আয়ের পুরোটাই মানুষ ভোগ করে না। আয়ের একটি অংশ রেখে দেয় কোনো আর্থিক প্রতিষ্ঠানে। এই রেখে দেওয়া অংশের নাম সঞ্চয়। ধরি, একজন ব্যক্তি প্রতিমাসে দশ হাজার টাকা বেতন পান। তিনি তার পরিবারের জন্য ৯ হাজার টাকা ব্যয় করেন। এখানে তিনি ১ হাজার টাকা সঞ্চয় করেন। মানুষ আয় থেকে সঞ্চয় করে থাকে। সঞ্চিত অর্থ যখন উৎপাদন বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তখন তাকে বিনিয়োগ বলে। ধরি, একটি নির্দিষ্ট সময়ে একটি কারখানায় এক লক্ষ টাকার মূলধন সামগ্রী আছে। উৎপাদন বাড়ানোর জন্য আরও পঞ্চাশ হাজার টাকার মূলধন সামগ্রী ক্রয় করা হলো। অতিরিক্ত এ পঞ্চাশ হাজার টাকা হলো বিনিয়োগ। উদ্দীপকে দেখা যায়, রাহিজ সাহেবের মাসিক বেতন ২০০০০ টাকা। তিনি প্রতি মাসে ১০০০০ টাকা খরচ করেন এবং ১০০০০ টাকা জমা করেন। যা সঞ্চয়কে নির্দেশ করে। আবার ২ বছর পরে তিনি ১০০০০ টাকা দিয়ে ক্ষুদ্র শিল্পের যন্ত্রপাতি ক্রয় করে উৎপাদন কাজ শুরু করেন, যা বিনিয়োগ ধারণাকে নির্দেশ করে।

উত্তর

রাহিজ সাহেবের শেষোক্ত কাজটি হলো ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগ। যা অর্থনীতিতে সমৃদ্ধি আনে। এরূপ আরও দুটি ক্ষেত্র হলো কৃষি ও সেবাখাত। এ দুটি খাত অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে। ক্ষুদ্র ও কুটির শিল্প : এখাতে বিনিয়োগ বৃদ্ধি করলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বৃদ্ধি পাবে। ফলে বেকারত্ব হ্রাস পাবে। এতে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হবে। কৃষি : অনেক সময় অর্থের অভাবে কৃষি খাতে উন্নত বীজ ও আধুনিক সেচব্যবস্থা ব্যবহার করা যায় না। কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধি করলে সহজেই উন্নত বীজ, আধুনিক সেচব্যবস্থা ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হবে। ফলে উৎপাদন বাড়বে, যা অর্থনৈতিক সমৃদ্ধি আনয়নে সহায়ক হবে। সেবাখাত : হোটেল ও রেস্তোরাঁ, পরিবহন, যোগাযোগ, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, গৃহায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সেবা প্রভৃতি ক্ষেত্রে সেবাকর্ম উৎপাদিত হয়। এসব ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করলে তা অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সহায়ক হবে। উপরিউক্ত আলোচনার আলোকে বলা যায়, উল্লিখিত ক্ষেত্রগুলোতে বিনিয়োগ বৃদ্ধি করলে অর্থনীতিতে সমৃদ্ধি আসবে।
SSCঅর্থনীতিঅধ্যায়-২ : অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণাসমূহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

সকল দ্রব্য পণ্য নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

মধ্যবর্তী দ্রব্য সম্পর্কে ধারণা দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

মানুষের অভ্যন্তরীণ গুণকে অর্থনীতিতে সম্পদ নয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পানি সম্পদ সম্পর্কে লেখো।

পানি সম্পদ সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

হস্তান্তরযোগ্যতা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সঞ্চয় সম্পর্কে লেখো।

সঞ্চয় সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

নদীর পানি কোন ধরনের দ্রব্য? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

মূলধনি দ্রব্য বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রামাণিক মুদ্রা কাকে বলে?

প্রামাণিক মুদ্রা কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.চয়ন বলতে কী বোঝায়?

চয়ন বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.সুযোগ ব্যয় কী?

সুযোগ ব্যয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

অপ্রাচুর্যতা সম্পর্কে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে অর্থনীতির কোন কোন ধারণার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা কর। | Prosthuti